ঢাকা ১২:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রা ব্যয়ে  আমদানির বিদ্যুৎ গিলছে অবৈধ ব্যাটারি অটোরিকশা জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, ক্ষতিগ্রস্ত একাধিক যুদ্ধবিমান দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ঢাকা-নয়াদিল্লির নতুন প্রত্যাশা খুব দ্রুত বিশ্ববাজারে কমবে জ্বালানি তেলের দাম: ট্রাম্প ইসরায়েলে বহুমুখী হামলার প্রস্তুতি, মিত্রদের একজোট করছে ইরান এলএনজি সংরক্ষণ ও গ্যাসে রূপান্তরে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র নিউ মেক্সিকো’র নাম পরিবর্তন করে নিউ আমেরিকা রাখার প্রস্তাব ট্রাম্পের রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ ব্যাটারিচালিত অটো নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

ভাষাসৈনিক মোসলেহ উদ্দিন আর নেই

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০১:০৬:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুলাই ২০২১ ৩২৭ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভাষা সৈনিক বীর মুক্তিযোদ্ধা মোসলেহ উদ্দিন আহম্মেদ : ছবি সংগ্রহ

নারায়ণগঞ্জের সর্বকনিষ্ঠ ভাষা সৈনিক বীর মুক্তিযোদ্ধা মোসলেহ উদ্দিন আহম্মেদ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। শুক্রবার  ভোরে ঢাকার  একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাষ ত্যাগ করেন।  তাকে নারায়ণগঞ্জের আমলাপাড়ায়  রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হবে।

মরহুমের ভগ্নপতি চাষাঢ়া বাগে জান্নাত পঞ্চায়েতের সভাপতি হারুন অর রশিদ একথা জানান।  নারায়ণগঞ্জের সর্বকনিষ্ঠ ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা মোসলেহ উদ্দিন শহরের আমলাপাড়া এলাকার বাসিন্দা।

সম্প্রতি মোসলেহ উদ্দিন আহম্মেদ ও তার সহধর্মিণী খাদিজা আরোজা বেগম করোনায় আক্রান্ত হয়েছিলেন। দ্রুত সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চেয়েছিলেন তার পুত্র আমিরুল মোসলেমিন জনি।

তিনি গণমাধ্যমকে জানান, তার বাবা ও মা করোনায় আক্রান্ত হয়ে ঢাকা মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে এবং তাদের আইসিইউতে নেওয়ার চেষ্টা চলছে।

১৯৫২ সালের ২৯ ফেব্রুয়ারি মহান ভাষা আন্দোলনে নারায়ণগঞ্জ যখন শিক্ষিকা মমতাজ বেগমের গ্রেফতার কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছিল তখন নারায়ণগঞ্জের চাষাঢ়ায় অবস্থিত ঐতিহ্যবাহী বায়তুল আমান ভবন থেকে সবচেয়ে কম বয়সে গ্রেফতার হয়েছিলেন নারায়ণগঞ্জের আমলাপাড়া নিবাসী ভাষা সৈনিক মোসলেহউদ্দিন।

ভবনের একটি গোসলখানায় দীর্ঘক্ষণ লুকিয়ে থেকেও শেষ রক্ষা হয়নি তার। তিনি যখন গ্রেফতার হন তখন তিনি হাইস্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভাষাসৈনিক মোসলেহ উদ্দিন আর নেই

আপডেট সময় : ০১:০৬:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুলাই ২০২১