ঢাকা ১০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ৭ নভেম্বর সরকারি ছুটি শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা বিদ্যুৎ সংকট মোকাবিলায় আশার বার্তা প্রধানমন্ত্রীর, গ্রীষ্মের আগেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩–৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ শ্রমিক বিক্ষোভে অগ্নিসংযোগ ভাঙচুর, ১৫০ কারখানায় ছুটি ফের ভরিতে সোনার দাম বাড়ল ৩ হাজার ২৬৬ টাকা শ্রমিক অসন্তোষে আজও মহাসড়ক অবরোধ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন পদ্মা ব্যারাজ প্রকল্পে আলোকিত হবে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের স্বীকারোক্তি দিয়ে পোস্ট, আটক যুবক ৩ নভেম্বর প্রথম সোলার  এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শ্রমিক অসন্তোষ পাঁচটি শিল্পাঞ্চলে ৩০০ পোশাক কারখানায় ছুটি

ভারতে অনুপ্রবেশের চেষ্টা ঠাকুরগাঁওয়ে আটক ৫

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৯:২০:২১ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫ ২৯২ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতে অনুপ্রবেশের চেষ্টকালে ৫ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি। শনিবার সকালে তাদের আটক করে বিজিবি-৪২ দিনাজপুর ব্যাটালিয়নের চাঁন্দেরহাট বিওপির সদস্যরা। এসময় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের নলডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় তাদের আটক কওে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবির তরফে জানানো হয়, শনিবার সকাল সাড়ে ৭টা নাগাদ সীমান্তের মেইন পিলার ৩৩২/৮ এস -এর কাছ থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের ভেতরে নলডাঙ্গা এলাকায় পাঁচজনকে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে দেখে আটক করা হয়। এ সময় তাদের কাছে ৭৬ হাজার ৩০০ টাকা পাওয়া যায়। পরে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন।

আটক ব্যক্তিরা হচ্ছে, জেলার পীরগঞ্জ উপজেলার ইনুয়া গ্রামের রবি রায় (৪৫) তার স্ত্রী কবিতা রানী রায় (৪০) ছেলে অন্তর রায় (১৭) ও অপু রায় (১৫)। দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার চেংগন গ্রামের নিদুল বেওয়া (৫৭) নামে এক নারীও আটক হয়েছেন।

বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার (সিও) লেফটেন্যান্ট কর্নেল মো. আহসান উল ইসলাম (পিএস সি) বলেন, আটকদের পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম বলেন, বিজিবি আটক পাঁচজনকে থানায় হস্তান্তরের পর ঠাকুরগাঁও আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য