ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুরের মায়ায় সুজাতা সোম রাগসংগীত থেকে লোকগান, শৈশবের আসর পেরিয়ে সংগীত শিক্ষার বিস্তৃত ভুবনে বিশ্ববাজারে কমল তেলের দাম যুক্তরাষ্ট্রে মজুত বৃদ্ধির প্রভাব এশিয়ান গেমস উপলক্ষে জাপান সফরে সেনাবাহিনী প্রধান ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঋণ বিতরণে ধীরগতি  বন্ধ শিল্প পুনরায় চালুর চ্যালেঞ্জ নিরাপদ প্রজননের লক্ষ্যে ৮ অক্টোবর ২২ দিন দেশজুড়ে ইলিশ আহরণ বন্ধ নিষিদ্ধ আ.লীগের ৭ নেতার মৃত্যুদন্ড সম্পত্তির অর্ধেক জুলাইযোদ্ধাদের একটানে জালে ওঠে আসে ২৬ লাখ টাকার ২ হাজার ২০০টি কাঙ্খিত  ইলিশ  কৃষিপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন  বাড়ানোর তাগিদ  প্রধানমন্ত্রীর সংযুক্ত আরব  আমিরাতে ৪,৮০০ বাংলাদেশির ভিসা বাতিল ভারতের সঙ্গে সম্পর্ক রিসেট চায় বাংলাদেশ প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফর হওয়া উচিত হুমায়ুন

ভারতীয় নাগরিকের বাংলাদেশি এনআইডি কার্ড

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১০:০৩:০০ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪ ৬১৬ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ থেকে ভারতে অবৈধভাবে মানবপাচারের সঙ্গে জড়িত। এ সংক্রান্ত অপরাধে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন বলে স্বীকারোক্তি দিয়েছেন। অবৈধভাবে মানব পারাপার সংক্রান্ত অপরাধ কার্যক্রম সম্পাদনের জন্য বাংলাদেশি নাগরিকত্বের ভুয়া কাগজপত্র তৈরি করেন

জয়পুরহাটের পাঁচবিবির উচনা সীমান্ত এলাকায় ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে মিন্টু মন্ডল (৪০) নামে এক ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে বিজিবি। শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট ২০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল নাহিদ নেওয়াজ। তার কাছ থেকে পাঁচবিবি উপজেলার উচনা গ্রামের ঠিকানায় করা একটি বাংলাদেশি এনআইডি (জাতীয় পরিচয়পত্র) কার্ড জব্দ করে বিজিবি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় জেলার পাঁচবিবি উপজেলার হাটখোলা বিওপির পিলার ২৮১/২০ এস থেকে ৫০ গজ বাংলাদেশের ভেতরে তাকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোনের সঙ্গে একটি ভারতীয় সিম জব্দ করা হয়েছে। পরে তার বিরুদ্ধে পাঁচবিবি থানায় মামলার পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

২০ বিজিবি কোম্পানি অধিনায়ক লে. কর্নেল নাহিদ নেওয়াজ জানান, মিন্টু মন্ডল দীর্ঘদিন ধরে বাংলাদেশ থেকে ভারতে অবৈধভাবে মানবপাচারের সঙ্গে জড়িত। এ সংক্রান্ত অপরাধে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন বলে স্বীকারোক্তি দিয়েছেন। অবৈধভাবে মানব পারাপার সংক্রান্ত অপরাধ কার্যক্রম সম্পাদনের জন্য বাংলাদেশি নাগরিকত্বের ভুয়া কাগজপত্র তৈরি করেন।

পাঁচবিবি থানার ওসি কাওসার আলী জানান, বিজিবির তরফে ভারতীয় নাগরিক মিন্টু মন্ডলের নামে থানায় মামলা করা হয়েছে। ব্যক্তির কাছ থেকে মিন্টু রহমান, পিতা কাশেম উদ্দিন, উচনা, ধরঞ্জী, পাঁচবিবি, জয়পুরহাট ঠিকানার একটি বাংলাদেশি এনআইডি (জাতীয় পরিচয়পত্র) কার্ড পাওয়া গেছে। মামলার পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভারতীয় নাগরিকের বাংলাদেশি এনআইডি কার্ড

আপডেট সময় : ১০:০৩:০০ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪