ঢাকা ০৫:১৬ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪০২, দুর্ঘটনার শীর্ষে মোটরসাইকেল মতিঝিলে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই বাজেট অধিবেশন ৯ জুলাই পর্যন্ত চলবে, চারদিন দুই বেলা বসবে সংসদ সন্তানহারা পরিবারকে ৮০ লাখ টাকা: প্রশাসনিক তৎপরতায় দায় স্বীকারে বাধ্য আদ-দ্বীন রামিসা হত্যা মামলার রায়, ন্যায়বিচার প্রতিষ্ঠায় রাষ্ট্রের দৃঢ় অবস্থান বজ্রপাত দেশের বিভিন্ন জেলায় ১১ জনের প্রাণহানি এটি বাংলাদেশের ও গণতন্ত্রের জয় সভাপতি নির্বাচিত হয়ে পররাষ্ট্রমন্ত্রী ব্যস্ত হওয়ার কিছু নেই, জাতিসংঘের সভাপতি পদে জয়ী হয়ে আশ্বস্ত করলেন পররাষ্ট্রমন্ত্রী হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের জেরে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে মামলা আদ-দ্বীনে  ৬ নবজাতকের মৃত্যু: হাসপাতালের অবহেলার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি

ভরিতে স্বর্ণের দাম কমালো ৪ হাজার ৮১৮ টাকা

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৫৫:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪ ৩০৩ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আরো কমলো স্বর্ণের দাম। দু’দফায় স্বর্ণের দাম কমালো ৪ হাজার ৮১৮ টাকা। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম কমে যাওয়ায় তিনদিনের ব্যবধানে দাম কমানো হলো।

ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ৩ হাজার ৪৫৩ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৮ হাজার ৭০৮ টাক।

শুক্রবার (৮ নভেম্বর) থেকে এই নতুন দাম কার্যকর করা হবার কথা জানালো বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

গত ৫ নভেম্বর আর এক দফা স্বর্ণের দাম কমানো হয়। সে সময় ভালো মানের এক ভরি স্বর্ণের দাম কমানো হয় ১ হাজার ৩৬৫ টাকা। ফলে দুদফায় ভালো মানের এক ভরি স্বর্ণের দাম কমানো হলো ৪ হাজার ৮১৮ টাকা।

সোমবার বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে নতুন করে দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তীতে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ৩ হাজার ৪৫৩ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৮ হাজার ৭০৮ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ৩ হাজার ৩০১ টাকা কমিয়ে ১ লাখ ৩২ হাজার ৩৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ৮২২ টাকা কমিয়ে ১ লাখ ১৩ হাজার ৪৯১ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ২ হাজার ৪১৫ টাকা কমিয়ে ৯৩ হাজার ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এদিকে অনেক দিন পর স্বর্ণের দামের পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ১১৭ টাকা কমিয়ে ২ হাজার ৬২৪ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ১২৮ টাকা কমিয়ে ২ হাজার ৪৯৬ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ৯৩ টাকা কমিয়ে ২ হাজার ১৪৬ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ৭০ টাকা কমিয়ে ১ হাজার ৬১০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ০৫ নভেম্বর সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৩৬৪ টাকা কমিয়ে ১ লাখ ৪২ হাজার ১৬১ টাকা, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৩০৬ টাকা কমিয়ে ১ লাখ ৩৫ হাজার ৬৯৯ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ১২০ টাকা কমিয়ে ১ লাখ ১৬ হাজার ৩১৩ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ৯৪৪ টাকা কমিয়ে ৯৫ হাজার ৫৭৫ টাকা নির্ধারণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভরিতে স্বর্ণের দাম কমালো ৪ হাজার ৮১৮ টাকা

আপডেট সময় : ০৭:৫৫:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪