ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমঝোতা স্মারক লঙ্ঘনের পর যুক্তরাষ্ট্রের নিহত ২০০ ছাড়িয়েছে: আইআরজিসি প্রকৃতি ও পরিবেশ চাঁইয়ের ফাঁদে পাঙাশ নিধন উপকূলের নদ-নদীতে মাছশূন্য ভবিষ্যতের অশনিসংকেত এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা রোববার বঙ্গভবন ছাড়ছেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৫৪ অনুচ্ছেদ মেনে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি: স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁর পদত্যাগপত্রে যা লিখেন

বুধবার থেকে বন্দরগুলোতে টিক কার্যক্রম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ১১ জুলাই ২০২১ ২৮১ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম, মোংলা, পায়রাসহ সকল বন্দরে টিকা কার্যক্রম শুরু হতে যাচ্ছে। বুধবার থেকে চট্টগ্রাম, মোংলা, পায়রাসহ দেশের সকল বন্দরে কর্মরতদের করোনা টিকা দেওয়া শুরু হবে।

রবিবার সচিবালয়ে সাংবাদিক বৈঠকে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী একথা জানান। এসময় তিনি বলেন, নাবিকরাও এ টিকা কার্যক্রমের আওতায় আসবেন।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, চট্টগ্রামসহ যে তিনটা অর্থ্যাৎ মোংলা ও পায়রা সমুদ্রবন্দর ছাড়াও স্থল বন্দরগুলো রয়েছে, সেখানে কর্মরতদের অগ্রাধিকার ভিত্তিকে ভ্যাকসিন প্রদান করা হবে। এসব বন্দরে আমাদের অনেক দক্ষ লোকজন কাজ করে। যদি তারা করোনায় আক্রান্ত হয়ে যান, তাহলে বন্দরগুলোর কার্যক্রম চালু রাখা কঠিন হয়ে পড়বে।

আগামী বুধবার থেকেই টিকাদান কার্যক্রম শুরু হবে। প্রথম পর্যায়ে ১২ হাজার ভ্যাকসিন প্রদান করা হচ্ছে। এরপর কার্যক্রম চলমান থাকবে।

সোমবার থেকে জেলা-উপজেলা পর্যায়ে সিনোফার্মের করোনা টিকা দেয়া শুরু হবে। আর মঙ্গলবার থেকে ১২টি সিটি করপোরেশনে দেওয়া হবে মডার্নার টিকা।

এরই মধ্যে মডার্নার প্রথম চালান ও সিনোফার্মের দ্বিতীয় চালান চট্টগ্রামে পৌঁছেছে। রবিবার সকালে যুক্তরাষ্ট্রের মডার্নার ১ লাখ ৫ হাজার ডোজ ও চীনের সিনোফার্মের আরও ৭৮ হাজার চারশো ডোজ গ্রহণ করেন নগরীর সিভিল সার্জন।

মডার্নার টিকা মহানগরীর ৯টি কেন্দ্রে ও সিনোফার্মের ভ্যাকসিন উপজেলায় নিবন্ধনকারীদের দেওয়া হবে। এদিকে, তৃতীয় ধাপে সুনামগঞ্জে পৌঁছেছে সিনোফার্মের ৩৮ হাজার ৪শ টিকা। এসব টিকা দেওয়া হবে জেলার ১০টি উপজেলায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বুধবার থেকে বন্দরগুলোতে টিক কার্যক্রম

আপডেট সময় : ০৯:৩৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ১১ জুলাই ২০২১