ঢাকা ০৭:১১ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদক পাচারে বদির জায়গা কে নিয়েছে? স্বরাষ্ট্রমন্ত্রীকে গয়েশ্বর রায়ের প্রশ্ন ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প ধ্বংসস্তূপের নিচে চাপা হাজারো স্বপ্ন, উদ্ধার ১,৪৩০ মরদেহ সফল দেশের স্বীকৃতি ফল উৎপাদনে নতুন উচ্চতায় বাংলাদেশ, বিশ্বে গড়ছে দৃষ্টান্ত দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিং থেকে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান গুমের শিকার পরিবারের ভাতা বরাদ্দ এই বাজেটেই প্রতিশ্রুতি মির্জা ফখরুলের হামে মৃত্যু ৭০০ ছাড়াল, বাড়ছে উদ্বেগ তিস্তা প্রকল্প বাংলাদেশের পাশে থাকার আশ্বাস চীনের: মাহদী আমিন বাংলা কিউআর চালু হলে বদলে যাবে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প ধ্বংসস্তূপে চাপা শত শত প্রাণ, উদ্ধার ২৩৫ মরদেহ

বুদ্ধিজীবী দিবসে কঠোর বার্তা ফখরুলের, নতুন করে হত্যাকাণ্ডে শত্রুরা সক্রিয়

বিশেষ প্রতিনিধি, ঢাকা
  • আপডেট সময় : ১২:৪২:০৫ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫ ১৫৪ বার পড়া হয়েছে

বুদ্ধিজীবী দিবসে কঠোর বার্তা ফখরুলের, নতুন করে হত্যাকাণ্ডে শত্রুরা সক্রিয়

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নতুন করে শত্রুরা দেশে হত্যাকাণ্ডে মেতে উঠেছে এবং সামনে আরও সহিংস ঘটনার আশঙ্কা রয়েছে। রোববার মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, একটি গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন আবারও দেখতে শুরু করেছে দেশের মানুষ। নির্বাচনকে ঘিরে জনগণের প্রত্যাশা বাড়ছে বলেই একটি মহল অস্থিতিশীলতা সৃষ্টি করতে চাইছে। তিনি বলেন, আমরা যে কোনো মূল্যে স্বাধীনতাকে রক্ষা করব এবং গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখব।

তিনি আরও বলেন, ভয়ভীতি ও হত্যাকাণ্ডের মাধ্যমে জনগণের গণতান্ত্রিক অধিকার দমন করা যাবে না। দেশের মানুষ সব সময় অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে বলে মন্তব্য করেন তিনি।

এদিন শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিএনপি নেতাকর্মীরা শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার, আল-বদর ও আল-শামসের হাতে দেশের বহু খ্যাতিমান বুদ্ধিজীবী নির্মমভাবে নিহত হন। জাতির এই অপূরণীয় ক্ষতি আজও গভীর বেদনার সঙ্গে স্মরণ করা হয়।

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে প্রতি বছরের মতো এবারও বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন, ছাত্র, যুব ও নারী সংগঠনসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি পালন করছে। এর মধ্যে রয়েছে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ও রায়ের বাজার বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ এবং শহীদদের স্মরণে আলোচনা সভা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বুদ্ধিজীবী দিবসে কঠোর বার্তা ফখরুলের, নতুন করে হত্যাকাণ্ডে শত্রুরা সক্রিয়

আপডেট সময় : ১২:৪২:০৫ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫