ঢাকা ১১:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নৃশংস ৭ বছরের শিশুর হাত চেপে ধরেন স্ত্রী আঙ্গুল কাটেন পুলিশ  কনস্টেবল জাতিসংঘ সফর শেষে সচিবালয়ে ফিরলেন প্রধানমন্ত্রী, শুরু দাপ্তরিক কার্যক্রম জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় চীনের সমর্থন অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত ১৮ দেশের বাজারকেন্দ্রিক রপ্তানি কৌশল প্রণয়ন করছে সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সরকারের সমালোচনা এনসিপি আহ্বায়কের কাগজে নদীর সংখ্যা বাড়ছে নদী রক্ষাই এখন সবচেয়ে বড় সংকট সাশ্রয়ী আবাসন অর্থায়নে বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি শেরপুর সীমান্তে ভারতীয় সাবান-মদ জব্দ বিজিবির গরু আটক নিয়ে চাঞ্চল্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই: ইরান

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৯:০৬ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩ ২৪৮ বার পড়া হয়েছে

ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চীনের প্রবৃদ্ধি কমে যাওয়া এবং লিবিয়ায় তেল

উৎপাদন শুরু হওয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমল

ছবি: সংগ্রহ

ভয়েস ডিজিটাল ডেস্ক

বছরের দ্বিতীয় প্রান্তিকে চীনের প্রবৃদ্ধির হার প্রত্যাশামাফিক না হওয়া এবং লিবিয়ার তেল উৎপাদন আংশিকভাবে শুরু হওয়ার বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম সোমবার ১ শতাংশের বেশি কমেছে। সেই সঙ্গে লিবিয়ার তেল উৎপাদন আংশিকভাবে শুরু হওয়ায় তেলের দামে প্রভাব পড়েছে।

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে আগের বছরের একই সময়ের তুলনায় চীনের প্রবৃদ্ধি হয়েছে ৬ দশমিক ৩ শতাংশ; যদিও বিশ্লেষকদের পূর্বাভাস ছিল, প্রবৃদ্ধি হবে ৭ দশমিক ৩ শতাংশ। দেশীয় ও বিদেশি বাজারে চাহিদা কমে যাওয়ার কারণে চীনের প্রবৃদ্ধির হার কমেছে।

চীনের প্রবৃদ্ধি প্রত্যাশামতো না হওয়ার কারণে দেশটির অর্থনীতি নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই বাস্তবতায় তেলের দাম কমেছে, যদিও গত তিন সপ্তাহ তেলের দাম বেড়েছিল।

সোমবার দুপুরে বিশ্ববাজারের মানদণ্ড হিসেবে পরিচিত ব্রেন্ট ক্রুডের দাম ছিল ব্যারেল প্রতি ৭৯ দশমিক ০৫ ডলার; যদিও সকালে দাম আরও কিছুটা কমে দাঁড়িয়েছিল ৭৮ দশমিক ৫৫ ডলার। সেই সঙ্গে দুপুরবেলা ডব্লিউটিআই ক্রুডের দাম ছিল ৭৪ দশমিক ৬১ ডলার, যা কমেছে ১ দশমিক ০৭ শতাংশ।

টানা তিন সপ্তাহ মূল্যবৃদ্ধির পর ব্রেন্ট ক্রুড ও ডব্লিউটিআই ক্রুডের দাম কমল। মূলত ওপেক ও সহযোগী দেশগুলোর তেল উৎপাদন হ্রাসের কারণে বিশ্ববাজারে দাম কিছুটা বেড়েছিল। সেই সঙ্গে লিবিয়া ও নাইজেরিয়া অপরিকল্পিত উপায়ে তেল উৎপাদন কমানোর কারণেও এই পরিস্থিতির সৃষ্টি হয়।

লিবিয়ার সাবেক এক অর্থমন্ত্রীকে অপহরণের ঘটনায় লিবিয়ার তিনটি তেল ক্ষেত্রের মধ্যে দুটি তেল ক্ষেত্রের উৎপাদন গত সপ্তাহে বন্ধ ছিল। সেই তেল ক্ষেত্র দুটিতে সোমবার তেল উৎপাদন শুরু হওয়ার কারণেও তেলের দাম কমেছে।

রাশিয়ার পশ্চিমাঞ্চলের তেল উৎপাদন আগামী মাস থেকে দিনে এক লাখ থেকে দুই লাখ ব্যারেল কমবে। সৌদি আরবের সঙ্গে তাল মিলিয়ে রাশিয়া আগেই তেল উৎপাদন হ্রাসের ঘোষণা দিয়েছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :