ঢাকা ১১:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা রোববার বঙ্গভবন ছাড়ছেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৫৪ অনুচ্ছেদ মেনে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি: স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁর পদত্যাগপত্রে যা লিখেন রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন আপনারা যেমন শুনেছেন, আমিও তেমনই শুনেছি  স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করতে যাচ্ছেন, জোরালো হচ্ছে রাজনৈতিক আলোচনা

বিশাল আকৃতির বাঘাইড় নিয়ে বিপাকে ব্যবসায়ী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৩:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১ ৩৫৬ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

চলতি বছরে পদ্মা-মেঘনা নদীসহ দেশের বিভিন্ন নদ-নদীতে বাঘাইড় ও বড় আকারের বোয়াল মাছ ধরা পড়ে। তাতে মৎস্যজীবীদের মুখে হাসি ফুটে। কিন্তু  এমনি বড় আকারের মাছ পেলেও লকডাউনের কারণে কাঙ্খিত দাম পাচ্ছেনা মৎস্যজীবীরা।

এবারে লকডাউনে নাটোরের লালপুর এলাকায় পদ্মা নদীতে ধরা পড়া ২৯ কেজি ওজনের বাঘাইড় মাছটি নিয়ে দুশ্চিন্তায় মৎস্যজীবী। নিয়ম শুক্রবার ভোর বেলা লালপুরের স্থানীয় মৎস্যজীবীরা পদ্মা নদীতে মাছ ধরতে যান।

এসময় লিটন নামের মৎস্যজীবীর জালে বিশাল আকৃতির মাছটি ধরা পড়ে। পরে মাছটি নিয়ে তোলা হয় পার্শ্ববর্তী বাঘা বাজার মাছ আড়তে।

সেখান থেকে ফজলুর রহমান নামের মাছ ব্যবসায়ী বাঘাইড়টি কিনে তা বিক্রির করতে নাটোর শহরে নিয়ে আসে।

দুপুরের দিকে ভ্যানে করে মাছটি বিক্রির জন্য কেন্দ্রীয় মসজিদের সামনে রাখা হয়। তবে লকডাউন চলায় ক্রেতাদের ভিড় কম। এত বড় মাছ নিয়ে বিপাকে পড়েছেন ব্যবসায়ী।

মাছ বিক্রির দায়িত্বে থাকা ব্যবসায়ী জাকির প্রতি কেজি এক হাজার হিসেবে ২৯ হাজার টাকা বিক্রি দাম হাকলেও সর্বোচ্চ ২১ হাজার টাকা দাম ওঠে।

ফজলুর রহমান জানান, তিনি বগুড়া বাজারে মাছ বিক্রি করেন। কিন্তু যানবাহন না চলায় মাছটি নাটোর বাজারে নিয়ে এসেছেন। কিন্তু কত টাকায় তিনি মাছটি কিনেছেন তা অবশ্য বলেননি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিশাল আকৃতির বাঘাইড় নিয়ে বিপাকে ব্যবসায়ী

আপডেট সময় : ০৫:১৩:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১