ঢাকা ১১:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নৃশংস ৭ বছরের শিশুর হাত চেপে ধরেন স্ত্রী আঙ্গুল কাটেন পুলিশ  কনস্টেবল জাতিসংঘ সফর শেষে সচিবালয়ে ফিরলেন প্রধানমন্ত্রী, শুরু দাপ্তরিক কার্যক্রম জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় চীনের সমর্থন অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত ১৮ দেশের বাজারকেন্দ্রিক রপ্তানি কৌশল প্রণয়ন করছে সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সরকারের সমালোচনা এনসিপি আহ্বায়কের কাগজে নদীর সংখ্যা বাড়ছে নদী রক্ষাই এখন সবচেয়ে বড় সংকট সাশ্রয়ী আবাসন অর্থায়নে বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি শেরপুর সীমান্তে ভারতীয় সাবান-মদ জব্দ বিজিবির গরু আটক নিয়ে চাঞ্চল্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই: ইরান

বিমান দুর্ঘটনাকে হৃদয়বিদারক, গুজরাতপৌঁছে গেলেন মোদি

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৩৯:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫ ১৯৪ বার পড়া হয়েছে

অহমদাবাদে বিমান দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি: সংগৃহীত

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অহমদাবাদে দুর্ঘটনাকে হৃদয়বিদারক বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সঙ্গে জানিয়েছেন, মন্ত্রী এবং প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে চলছেন তিনি। ইতিমধ্যেই অহমদাবাদে পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী।

গুজরাতের অহমদাবাদে ২৪০ জনকে নিয়ে ভেঙে পড়েছে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমান। এই ঘটনায় সমাজমাধ্যমে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এই দুর্ঘটনাকে ‘হৃদয়বিদারক’ বলে উল্লেখ করেছেন। সেই সঙ্গে জানিয়েছেন, মন্ত্রী এবং প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে চলছেন তিনি। ইতিমধ্যেই অহমদাবাদে পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী।

পৌঁছে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী রামমোহন নাইডু জানিয়েছেন, তিনি পরিস্থিতির উপর নজর রাখছেন। ঘটনায় শোকপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নিজের রাজ্যে এই বিমান দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্রে মোদী। এক্স (সাবেক টুইটার)-এ তিনি লিখেছেন, অহমদাবাদের ট্র্যাজেডি আমাদের হতচকিত করেছে, দুঃখ দিয়েছে। এতটাই হৃদয়বিদারক যে, ভাষায় বর্ণনা করা যায় না। যাঁরা এই দুর্ঘটনার দ্বারা প্রভাবিত, তাঁদের সকলের জন্য আমি সমব্যথী।

যাঁরা আক্রান্তদের সাহায্য করছেন, সেই মন্ত্রী এবং প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে চলেছি। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণমন্ত্রী রামমোহন এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, অসামরিক বিমান মন্ত্রক এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মী, আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। মেডিক্যাল দল এবং উদ্ধারকারীরাও ঘটনাস্থলে পৌঁছেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :