ঢাকা ১২:২৭ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হুতিদের ঠেকাতে সৌদি জোটে, ইরানকে আক্রমণ করতে নয়: পররাষ্ট্র উপদেষ্টা তবু চিকিৎসাসেবা অচল অপরিকল্পিত কেনাকাটা কোটি কোটি টাকার যন্ত্র প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূতের সাক্ষাৎ গাইডের নির্দেশনা অমান্য বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ হারালেন দুই পর্যটক কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড জ্বালানি তেলের দামে বড় পতন স্বস্তির আভাস তবুও কাটেনি শঙ্কা সমঝোতা স্মারক লঙ্ঘনের পর যুক্তরাষ্ট্রের নিহত ২০০ ছাড়িয়েছে: আইআরজিসি প্রকৃতি ও পরিবেশ চাঁইয়ের ফাঁদে পাঙাশ নিধন উপকূলের নদ-নদীতে মাছশূন্য ভবিষ্যতের অশনিসংকেত এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন

বিদেশে নতুন কয়লা বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করবে না বেইজিং

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৩৩:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১ ৩৭২ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিদেশে নতুন করে আর কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করবে না করার ঘোষণা দিয়েছে বেইজিং। বৈশ্বিক কার্বন নির্গমণ ঠেকাতে এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। জাতিসংঘের

সাধারণ সভায় এই ঘোষণা দেন চীনের প্রেসিডেন্ট শি জিন পিং। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ নামে পরিচিত অবকাঠামো উন্নয়নমূলক কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে বাংলাদেশ,

ইন্দোনেশিয়া ও ভিয়েতনামের মতো দেশগুলোতে অর্থ সহায়তা করে আসছে চীন। তবে এই অর্থায়ন বন্ধে কূটনৈতিক চাপ রয়েছে এশিয়ান জায়ান্টদের ওপর। প্যারিস জলবায়ু চুক্তির লক্ষ্য পূরণের চেষ্টা করছে বিশ্ব।

শি জিনপিং জাতিসংঘের বার্ষিক অধিবেশনে পাঠানো রেকর্ডকৃত এক ভিডিওতে বলেন, সবুজ উন্নয়নে এবং কম কার্বন নিঃসরণ করে, এমন শক্তি উৎপাদনে উন্নয়নশীল দেশগুলোতে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে অর্থায়ন বন্ধ করবে চীন।

তবে এই বিষয়ে আর বিস্তারিত কিছু জানাননি তিনি। এই পদক্ষেপ চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের (বিআরআই) অধীনে থাকা অনেক উন্নয়নশীল দেশে কয়লা কেন্দ্রের সম্প্রসারণকে সীমিত করতে পারে।

চীনের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্রের জলবায়ু বিষয়ক দূত জন কেরি। এক বিবৃতিতে তিনি জানান, শি জিনপিংয়ের এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার কথা শুনে সত্যিই আনন্দিত।

চীনের বিআরআই প্রকল্প বিভিন্ন দেশে যোগাযোগ ব্যবস্থা (ট্রেন ও রাস্তা), বন্দর ও কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে অর্থায়ন করে আসছে, যার অধিকাংশ উন্নয়নশীল দেশে। সূত্র: বিবিসি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বিদেশে নতুন কয়লা বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করবে না বেইজিং

আপডেট সময় : ০৭:৩৩:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১