ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নৃশংস ৭ বছরের শিশুর হাত চেপে ধরেন স্ত্রী আঙ্গুল কাটেন পুলিশ  কনস্টেবল জাতিসংঘ সফর শেষে সচিবালয়ে ফিরলেন প্রধানমন্ত্রী, শুরু দাপ্তরিক কার্যক্রম জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় চীনের সমর্থন অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত ১৮ দেশের বাজারকেন্দ্রিক রপ্তানি কৌশল প্রণয়ন করছে সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সরকারের সমালোচনা এনসিপি আহ্বায়কের কাগজে নদীর সংখ্যা বাড়ছে নদী রক্ষাই এখন সবচেয়ে বড় সংকট সাশ্রয়ী আবাসন অর্থায়নে বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি শেরপুর সীমান্তে ভারতীয় সাবান-মদ জব্দ বিজিবির গরু আটক নিয়ে চাঞ্চল্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই: ইরান

বিদায় জানাতে লন্ডন এয়ারপোর্টে না যেতে প্রবাসীদের অনুরোধ তারেক রহমানের

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১১:৩৩:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ ৩১১ বার পড়া হয়েছে

নিরাপত্তা ও সম্মানের রক্ষায় লন্ডন এয়ারপোর্টে উপস্থিত না হওয়ার আহ্বান তারেক রহমানের

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে প্রত্যাবর্তনকে কেন্দ্র করে প্রবাসী নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ আহ্বান জানিয়েছেন। আগামী ২৫ ডিসেম্বর দীর্ঘ প্রায় ১৭–১৮ বছর পর তিনি দেশে ফিরছেন। এ উপলক্ষে দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা দিলেও, বিদায় জানাতে লন্ডনের এয়ারপোর্টে না যাওয়ার অনুরোধ করেছেন তিনি।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) যুক্তরাজ্য বিএনপি আয়োজিত মহান বিজয় দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে তারেক রহমান বলেন, এয়ারপোর্টে অতিরিক্ত ভিড় বা হট্টগোল হলে দেশ ও দলের সুনাম ক্ষুণ্ন হতে পারে। যারা তার অনুরোধ মেনে সেদিন এয়ারপোর্টে যাবেন না, তাদের তিনি দল ও দেশের সম্মানের প্রতি শ্রদ্ধাশীল হিসেবে বিবেচনা করবেন। আর যারা অনুরোধ অমান্য করবেন, তাদের ব্যক্তিগত স্বার্থে সেখানে গিয়েছেন বলে মনে করতে বাধ্য হবেন বলেও মন্তব্য করেন তিনি।

বক্তব্যে তিনি বলেন, দীর্ঘ সময় প্রবাসজীবনে প্রবাসীদের সঙ্গে তার অসংখ্য স্মৃতি ও অভিজ্ঞতা জড়িয়ে আছে। বিজয়ের মাস ডিসেম্বর তার জীবনে বিশেষ তাৎপর্য বহন করে—একদিকে মহান বিজয় দিবস, অন্যদিকে বহু বছর পর স্বদেশে ফেরা।

নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, সামনের দিনগুলো চ্যালেঞ্জিং হলেও ঐক্য বজায় রাখতে পারলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়া সম্ভব। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে জনগণকে সচেতন করা এবং সুস্পষ্ট পরিকল্পনা তুলে ধরা বিএনপির দায়িত্ব বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ৩১ দফা সংস্কার ও উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। এর মধ্যে রয়েছে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন, প্রবাসীবান্ধব উদ্যোগ এবং কর্মসংস্থান সৃষ্টির নানা পরিকল্পনা। তিন থেকে ছয় মাসের মধ্যে এসব উদ্যোগের সুফল জনগণ পাবে বলেও আশ্বাস দেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :