ঢাকা ১১:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুরের মায়ায় সুজাতা সোম রাগসংগীত থেকে লোকগান, শৈশবের আসর পেরিয়ে সংগীত শিক্ষার বিস্তৃত ভুবনে বিশ্ববাজারে কমল তেলের দাম যুক্তরাষ্ট্রে মজুত বৃদ্ধির প্রভাব এশিয়ান গেমস উপলক্ষে জাপান সফরে সেনাবাহিনী প্রধান ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঋণ বিতরণে ধীরগতি  বন্ধ শিল্প পুনরায় চালুর চ্যালেঞ্জ নিরাপদ প্রজননের লক্ষ্যে ৮ অক্টোবর ২২ দিন দেশজুড়ে ইলিশ আহরণ বন্ধ নিষিদ্ধ আ.লীগের ৭ নেতার মৃত্যুদন্ড সম্পত্তির অর্ধেক জুলাইযোদ্ধাদের একটানে জালে ওঠে আসে ২৬ লাখ টাকার ২ হাজার ২০০টি কাঙ্খিত  ইলিশ  কৃষিপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন  বাড়ানোর তাগিদ  প্রধানমন্ত্রীর সংযুক্ত আরব  আমিরাতে ৪,৮০০ বাংলাদেশির ভিসা বাতিল ভারতের সঙ্গে সম্পর্ক রিসেট চায় বাংলাদেশ প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফর হওয়া উচিত হুমায়ুন

বিআরটিএ’র ৩৫ অফিসে একযোগে দুদকের অভিযান

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৩:০১:৩৩ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫ ৩৩৬ বার পড়া হয়েছে

বিআরটিএ’র ৩৫ অফিসে একযোগে দুদকের অভিযান

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ড্রাইভিং লাইসেন্স ও ফিটনেস সার্টিফিকেট প্রদানে দালালচক্রকে ঘুষ লেনদেন মাধ্যম হিসাবে ব্যবহার করা হচ্ছে। এছাড়াও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ’র (বিআরটিএ) বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ রয়েছে। যে কারণে একযোগে ৩৫টি অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার সকালে ঢাকাসহ বিভিন্ন জেলার দুদক কার্যালয় থেকে একযোগে এই অভিযান শুরু হয়। উত্তরা, কেরানীগঞ্জসহ দেশের গুরুত্বপূর্ণ বিআরটিএ অফিসগুলোতে অভিযান চালানো খবর পাওয়া গেছে।

বিআরটিএ’র ঢাকার উত্তরা ও কেরানীগঞ্জ অফিস, গাজীপুর ও নারায়ণগঞ্জ, বাগেরহাট, বরিশাল, বরগুনা, ও ঝালকাঠি বিআরটিএ অফিস।

রয়েছে, বগুড়া, লক্ষ্মীপুর, কক্সবাজার, চট্টগ্রাম, কুমিল্লা, দিনাজপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মৌলভীবাজার, যশোর, চুয়াডাঙ্গা, খুলনা, কিশোরগঞ্জ, কুড়িগ্রাম, মেহেরপুর, মাদারীপুর, নেত্রকোণা, নোয়াখালী, জয়পুরহাট, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, নীলফামারী, সিলেট, টাঙ্গাইল, ঠাকুরগাঁও, শেরপুর ও রাঙ্গামাটি বিআরটিএ অফিসে অভিযান পরিচালনা করা হয়েছে।

ইতোমধ্যে বেশ কয়েকটি অফিসে দালালের উপস্থিতি ও নানা অনিয়ম হাতেনাতে পাকড়ও করারও খবর পাওয়া গেছে।

বিআরটিএ’র ৩৫ অফিসে একযোগে দুদকের অভিযান
বিআরটিএ’র ৩৫ অফিসে একযোগে দুদকের অভিযান

বিষয়টি নিশ্চিত করে দুদকের জনসংযোগ কর্মকর্তা ও সহকারী পরিচালক তানজির আহমেদ বলেন, বুধবার ৩৫টি বিআরটিএ অফিসে একযোগে অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

মূলত অভিযোগ ড্রাইভিং লাইসেন্স ও ফিটনেস সার্টিফিকেটসহ বিভিন্ন সরকারি সেবা পেতে ঘুষ ও হয়রানির বিষয়ে। সবচেয়ে বড় অভিযোগ দালালদের সরব উপস্থিতি। অধিকাংশ অফিসে দালাল ছাড়া সহজে কাজ করানো যাচ্ছে না।

এর আগে গত ২৯ এপ্রিল বিভিন্ন প্রকল্পে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে প্রধান কার্যালয়সহ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ৩৬ অফিসে এবং গত ১৬ এপ্রিল দলিল রেজিস্ট্রেশন, তল্লাশি ও নকল উত্তোলনসহ অন্যান্য কাজে সেবা প্রার্থীদের হয়রানি এবং ঘুষ দাবিসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে দেশের ৩৫ সাব-রেজিস্ট্রার অফিসে অভিযান পরিচালনা করেছিল দুদক। এরই ধারাবাহিকতায় সরকারি সেবা নিয়ে একযোগে বিআরটিএ অফিসে অভিযান পরিচালনা করা হলো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিআরটিএ’র ৩৫ অফিসে একযোগে দুদকের অভিযান

আপডেট সময় : ০৩:০১:৩৩ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫