ঢাকা ০৫:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নৃশংস ৭ বছরের শিশুর হাত চেপে ধরেন স্ত্রী আঙ্গুল কাটেন পুলিশ  কনস্টেবল জাতিসংঘ সফর শেষে সচিবালয়ে ফিরলেন প্রধানমন্ত্রী, শুরু দাপ্তরিক কার্যক্রম জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় চীনের সমর্থন অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত ১৮ দেশের বাজারকেন্দ্রিক রপ্তানি কৌশল প্রণয়ন করছে সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সরকারের সমালোচনা এনসিপি আহ্বায়কের কাগজে নদীর সংখ্যা বাড়ছে নদী রক্ষাই এখন সবচেয়ে বড় সংকট সাশ্রয়ী আবাসন অর্থায়নে বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি শেরপুর সীমান্তে ভারতীয় সাবান-মদ জব্দ বিজিবির গরু আটক নিয়ে চাঞ্চল্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই: ইরান

বাংলাদেশের ২৬-এর নির্বাচন পর্যবেক্ষণে ইইউ মিশন

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৭:২৫:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ ৩৮২ বার পড়া হয়েছে

বাংলাদেশের ২৬-এর নির্বাচন পর্যবেক্ষণে ইইউ মিশন

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্বাধীন ও নিরপেক্ষ মূল্যায়নের অঙ্গীকার ইউরোপীয় ইউনিয়নের

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি। নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে মাঠপর্যায়ে সক্রিয় হয়েছে নির্বাচন কমিশন, রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট অংশীজনরা। একই সঙ্গে এই নির্বাচন ঘিরে দেশি ও বিদেশি নির্বাচন পর্যবেক্ষকদের তৎপরতাও বাড়ছে।

এরই ধারাবাহিকতায় বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশন নিয়োগের ঘোষণা এসেছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ইউরোপীয় ইউনিয়নের কূটনৈতিক কার্যক্রমের শাখা দ্য ইউরোপিয়ান এক্সটার্নাল অ্যাকশন সার্ভিস (ইইএএস)–এর ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।

ইইএএস জানায়, বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক আমন্ত্রণে সাড়া দিয়ে ইউরোপীয় কমিশনের হাই রিপ্রেজেন্টেটিভ কাজা কালাস ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য একটি ইইউ ইলেকশন অবজারভেশন মিশন (ইওএম) নিয়োজিত করেছেন।

এই মিশনের প্রধান পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভারস ইজাবসকে। দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় ইভারস ইজাবস বলেন, বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে আমি সম্মানিত। এই মিশন নির্বাচনী প্রক্রিয়ার একটি স্বাধীন ও পক্ষপাতহীন মূল্যায়ন করবে।

তিনি আরও বলেন, এই মিশন বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান, আইনের শাসন ও মানবাধিকারের প্রতি ইউরোপীয় ইউনিয়নের সমর্থনের একটি বাস্তব দৃষ্টান্ত।

উল্লেখ্য, নির্বাচন সামনে রেখে ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ও কূটনৈতিক মিশন ইতোমধ্যে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছে। বিশ্লেষকদের মতে, ইইউর এই পর্যবেক্ষণ মিশন বাংলাদেশের আসন্ন নির্বাচনের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ও স্বচ্ছতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :