ঢাকা ০৬:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নৃশংস ৭ বছরের শিশুর হাত চেপে ধরেন স্ত্রী আঙ্গুল কাটেন পুলিশ  কনস্টেবল জাতিসংঘ সফর শেষে সচিবালয়ে ফিরলেন প্রধানমন্ত্রী, শুরু দাপ্তরিক কার্যক্রম জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় চীনের সমর্থন অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত ১৮ দেশের বাজারকেন্দ্রিক রপ্তানি কৌশল প্রণয়ন করছে সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সরকারের সমালোচনা এনসিপি আহ্বায়কের কাগজে নদীর সংখ্যা বাড়ছে নদী রক্ষাই এখন সবচেয়ে বড় সংকট সাশ্রয়ী আবাসন অর্থায়নে বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি শেরপুর সীমান্তে ভারতীয় সাবান-মদ জব্দ বিজিবির গরু আটক নিয়ে চাঞ্চল্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই: ইরান

বাংলাদেশের বক্তব্য ভারতের প্রত্যাখ্যান

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৩৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫ ৩৭০ বার পড়া হয়েছে

বাংলাদেশের বক্তব্য ভারতের প্রত্যাখ্যান

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের পক্ষ থেকে ভারতে অবস্থান করে বাংলাদেশবিরোধী কর্মকাণ্ড বন্ধের আহ্বান এবং একটি সাম্প্রতিক সহিংস ঘটনার সন্দেহভাজনদের বিষয়ে সহযোগিতা চাওয়ার প্রেক্ষাপটে ভারতের অবস্থান স্পষ্ট করেছে নয়াদিল্লি।

রোববার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার কাছে বাংলাদেশ সরকার এ সংক্রান্ত বার্তা পৌঁছে দেয়। এতে বলা হয়, ভারতের ভূখণ্ড ব্যবহার করে যাতে কোনো ধরনের বাংলাদেশবিরোধী তৎপরতা পরিচালিত না হয়, সে বিষয়ে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়া প্রত্যাশিত।

ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে আবার তলব করে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে ঢুকে পড়লে তাঁদের গ্রেপ্তার করে ফেরত পাঠানোর আহ্বান জানানো হলো।

এদিন সকালে প্রণয় ভার্মাকে তলব করা হয় বলে ঢাকায় বিদেশ মন্ত্রক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। দিল্লিতে আশ্রয় নেওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অব্যাহত উসকানিমূলক বক্তব্যে অন্তর্বর্তী সরকারের উদ্বেগের বিষয়টিও জানিয়ে দেওয়া হয় তাঁকে।

অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বিভিন্ন ঘটনায় এ নিয়ে অন্তত পাঁচবার তলব করা হলো প্রতিবেশী দেশটির রাষ্ট্রদূতকে।

অপর দিকে ভারতের বিদেশ মন্ত্রক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উত্থাপিত বক্তব্যসমূহ স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে। মন্ত্রক জানায়, ১৪ ডিসেম্বর ২০২৫ তারিখে প্রকাশিত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রেস নোটে যে অভিযোগ ও দাবির কথা বলা হয়েছে, ভারত তা গ্রহণ করে না।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশে একটি শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানের পক্ষে ভারতের অবস্থান বরাবরই সুস্পষ্ট এবং তা ধারাবাহিকভাবে পুনর্ব্যক্ত করা হয়েছে।

একই সঙ্গে বলা হয়, বাংলাদেশের বন্ধুপ্রতিম জনগণের স্বার্থের পরিপন্থী কোনো কর্মকাণ্ডে ভারতের ভূখণ্ড কখনোই ব্যবহার করতে দেওয়া হয়নি এবং ভবিষ্যতেও দেওয়া হবে না।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আশা প্রকাশ করে জানায়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি ও ব্যবস্থা গ্রহণ করবে এবং একই সঙ্গে দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :