ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পোশাকশ্রমিকদের মজুরি মালিকদের প্রস্তাব ১৫ হাজার ৮০০, শ্রমিকদের দাবি ২২ হাজার টাকা ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন প্রত্যর্পণ ছাড়া সন্ত্রাসীর দেশে ফেরার সুযোগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডিআরইউ নির্বাচন আপ্যায়নে নতুনত্ব ও খাবারের মানোন্নয়ন, একই পদে আবারও প্রার্থী আমিনুল হক ভূইয়া ‘ব্যর্থ’ ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসনের জবাবদিহি চান মার্কিন সিনেটর নিউইয়র্ক টাইমস শেখ হাসিনার সমর্থকদের কর্মকাণ্ড ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ গঙ্গা চুক্তির মেয়াদ শেষ ডিসেম্বরে, ন্যায্য পানির নিশ্চয়তায় গ্যারান্টি ক্লজ চায় বাংলাদেশ শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বাংলাদেশি শান্তিরক্ষী সেনাকর্মকর্তার দাফন সম্পন্ন

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৫:২৩:৪১ অপরাহ্ন, বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১ ৩৫৪ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি : আইএসপিআর

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রেজাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশী সেনাকর্মকর্তা লেঃ কর্নেল এ কে এম মাহমুদুল হাসান, পিএসসি কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে ৮ সেপ্টেম্বর

ঘানা’তে অবস্থিত লেভেল-৩ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গত মঙ্গলবার বনানী সামরিক কবরস্থানে জানাজা অনুষ্ঠিত হয়। আইএসপিআর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

জানাজায় ভারপ্রাপ্ত সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান, এসবিপি, এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডিসহ ঢাকা সেনানিবাসের ঊর্ধ তন সেনাকর্মকর্তাগণ ও সকল পদবির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। জানাজার পর ভারপ্রাপ্ত সেনাবাহিনী প্রধান মরহুমের সম্মানে পুষ্পস্তবক অর্পণ করেন।

মরহুমের জ্যেষ্ঠ পুত্র এ কে এম সাদমান সাকিব (৬) এবং মরহুমের কনিষ্ঠ ভ্রাতা মেজর এ কে এম আসিফ মাসুদ’কে সমবেদনা জানান এবং সেনাবাহিনীর পক্ষ থেকে উক্ত পরিবারকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

এরপর শান্তিরক্ষী সেনাকর্মকর্তার মরদেহ ঢাকাস্থ তুরাগে তার নিজ বাড়িতে প্রেরণ করা হয়। সেখানে সম্পূর্ণ সামরিক মর্যাদায় তার দাফনকার্য সম্পন্ন হয়। মৃত্যুকালে স্ত্রী, ২ পুত্র ও ১ কন্যা সন্তান রেখে গিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশি শান্তিরক্ষী সেনাকর্মকর্তার দাফন সম্পন্ন

আপডেট সময় : ০৫:২৩:৪১ অপরাহ্ন, বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১