ঢাকা ১১:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা রোববার বঙ্গভবন ছাড়ছেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৫৪ অনুচ্ছেদ মেনে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি: স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁর পদত্যাগপত্রে যা লিখেন রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন আপনারা যেমন শুনেছেন, আমিও তেমনই শুনেছি  স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করতে যাচ্ছেন, জোরালো হচ্ছে রাজনৈতিক আলোচনা

বজ্রপাতে ৬ জনের মৃত্যু

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৭:১৮:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১ ২৯২ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি সংগৃহীত

কালবৈশাখীর মৌসুম শুরুতেই ঝড় আর বজ্রপাতের ঘটনা বেড়ে গেছে। প্রায় দিনই ঝড় ও শিলাবৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে যুক্ত হয়েছে বজ্রপাতের ঘটনা। এতে মৃত্যুর ঘটনা বাড়ছে।

গত কয়েকদিনে বাংলাদেশের বিভিন্ন স্থানে বজ্রপাতে মৃতের সংখ্যা প্রায় ১৭জন। জলবায়ুর ব্যাপক পরিবর্তনের প্রভাবে এমনি ঘটনার ঘটে চলেছে বলে মত বিশেষজ্ঞদের।

বৃহস্পতিবার অপরাহ্নে কালবৈশাখী ঝড়ে বয়ে যাবার সময়ে জামালপুর জেলার ইসলামপুরের বিভিন্ন ইউনিয়নে পৃথক স্থানে বজ্রপাতে ৬ জনের মৃত্যু খবর পাওয়া গিয়েছে। এ ঘটনায় আরও ১০ জনের বেশি আহত হয়েছে।

মৃতদের মধ্যে পার্থশী ইউনিয়নের এনামুল (৪০), হাসান কালা মিয়া (৩৫), শাহ জামাল (৪৫), বিল্লাল হোসেন (৩০)। গাইবান্দা ইউনিয়নের মহিজল (৫০) ও জবেদ আলী (৬০)। এসময় বজ্রপাতে ৩টি গরুরও মৃত্যু হয়েছে।

ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম মাজহারুল ইসলাম সংবাদমাধ্যমকে জানান, বিকেলে জারুলতলা সেতুতে তিনজন ও উপজেলার বিভিন্ন ইউনিয়নে আরো তিনজন বজ্রপাতে মারা যান। বজ্রপাতের ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছে। মৃত্যুর সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বজ্রপাতে ৬ জনের মৃত্যু

আপডেট সময় : ০৭:১৮:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১