ঢাকা ০৬:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর চীন সফরে বড় সাফল্য বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহ ১১ চীনা প্রতিষ্ঠানের জামালপুর জিরো লাইনে ভারতীয়দের মাটি কাটার চেষ্টা, বাংলাদেশিদের বাধা মাদক পাচারে বদির জায়গা কে নিয়েছে? স্বরাষ্ট্রমন্ত্রীকে গয়েশ্বর রায়ের প্রশ্ন ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প ধ্বংসস্তূপের নিচে চাপা হাজারো স্বপ্ন, উদ্ধার ১,৪৩০ মরদেহ সফল দেশের স্বীকৃতি ফল উৎপাদনে নতুন উচ্চতায় বাংলাদেশ, বিশ্বে গড়ছে দৃষ্টান্ত দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিং থেকে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান গুমের শিকার পরিবারের ভাতা বরাদ্দ এই বাজেটেই প্রতিশ্রুতি মির্জা ফখরুলের হামে মৃত্যু ৭০০ ছাড়াল, বাড়ছে উদ্বেগ তিস্তা প্রকল্প বাংলাদেশের পাশে থাকার আশ্বাস চীনের: মাহদী আমিন

বঙ্গবন্ধুর সমাধিতে ভারতীয় হাইকমিশনারের শ্রদ্ধা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫১:৩৭ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩ ২২৯ বার পড়া হয়েছে

বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে তাঁর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন, ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিনিধি, ঢাকা

বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে তাঁর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন, ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা।

বুধবার তিনি টুঙ্গিপাড়া সফর করেন এবং একটি স্বাধীন, আধুনিক জাতি হিসেবে বাংলাদেশের ইতিহাস গঠন ও অগ্রগতিতে জাতির পিতার তাঁর চিরস্থায়ী পরম্পরা ও তাঁর ঐতিহাসিক অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে হাই কমিশনার বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

সমাধি পরিদর্শনকালে, হাই কমিশনার ভার্মা দৃঢ় প্রত্যয়ের সঙ্গে বলেন যে, বঙ্গবন্ধুর দূরদর্শিতা ও আদর্শ আগামী প্রজন্মের জন্য ভারত ও বাংলাদেশ এবং তাদের জনগণের মধ্যে মৈত্রীর দৃঢ় বন্ধনকে নির্দেশনা দেবে ও অনুপ্রাণিত করবে।

বঙ্গবন্ধুর ঐতিহ্যকে সম্মান জানাতে, দুই দেশ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে তাদের যৌথ আত্মত্যাগের কথাও স্মরণ করে যা তাদের বিশেষ সম্পর্কের ভিত্তি হিসেবে কাজ করে চলেছে।

সফরকালে হাই কমিশনার ওড়াকান্দিও পরিদর্শন করে মতুয়া সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং শ্রীধাম ওড়াকান্দিতে পবিত্র মন্দিরে প্রার্থনা করেন।

তিনি জোর দিয়ে বলেন, মানুষে-মানুষে যোগাযোগ ভারত-বাংলাদেশ সম্পর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে এবং তিনি দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় ও উন্নয়ন অংশীদারিত্ব জোরদার করার জন্য ভারতের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বঙ্গবন্ধুর সমাধিতে ভারতীয় হাইকমিশনারের শ্রদ্ধা

আপডেট সময় : ০৫:৫১:৩৭ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩