ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রা ব্যয়ে  আমদানির বিদ্যুৎ গিলছে অবৈধ ব্যাটারি অটোরিকশা জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, ক্ষতিগ্রস্ত একাধিক যুদ্ধবিমান দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ঢাকা-নয়াদিল্লির নতুন প্রত্যাশা খুব দ্রুত বিশ্ববাজারে কমবে জ্বালানি তেলের দাম: ট্রাম্প ইসরায়েলে বহুমুখী হামলার প্রস্তুতি, মিত্রদের একজোট করছে ইরান এলএনজি সংরক্ষণ ও গ্যাসে রূপান্তরে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র নিউ মেক্সিকো’র নাম পরিবর্তন করে নিউ আমেরিকা রাখার প্রস্তাব ট্রাম্পের রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ ব্যাটারিচালিত অটো নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

বঙ্গবন্ধুর নামে চাঁদাবাজি জড়িতদের শূলে চড়ানো হবে ড. মোমেন

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৫৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ১১ অগাস্ট ২০২১ ২৪৭ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের বিদেশমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে চাঁদাবাজি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বঙ্গবন্ধুর নামে চাঁদাবাজদের শূলে

চড়ানো হবে বলে মন্তব্য করেন। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক অনুষ্ঠানে এই হুশিয়ারবাণী উচ্চারণ করলেন বিদেশমন্ত্রী ড. মোমেন।

১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি নিউ ইয়র্কের ঐতিহাসিক টাইমস স্কয়ারের বিলবোর্ডে প্রদর্শিত হবে। এ উপলক্ষ্যে আয়োজকদের ৫০ লাখ টাকা সহায়তা দিয়েছে আনোয়ার গ্রুপ ও বাংলাদেশ ফিন্যান্স। এদিন অতিথি ভবন পদ্মায় আয়োজিত অনুষ্ঠানে এই সহায়তা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. এ কে আব্দুল মোমেন বলেন, ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে টাইমস স্কয়ারে বঙ্গবন্ধুর ছবি প্রদর্শিত হবে। এটা খুব ভালো উদ্যোগ। এখানে কোনো

চাঁদাবাজি হচ্ছে না। বঙ্গবন্ধুর নামে চাঁদাবাজি হলে শূলে চড়ানো হবে। তিনি বলেন, বঙ্গবন্ধুর কৃতিত্বের কথা সারা বিশ্বে ছড়িয়ে দিতে হবে। প্রবাসীরা নিজ উদ্যোগে এসব আয়োজন করেছেন।

আগামী ১৫ আগস্ট রাত ১২টা থেকে শুরু হয়ে পরের দিন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ২৪ ঘণ্টায় প্রতি দুই মিনিটে ১৫ সেকেন্ড করে পুরো বিলবোর্ডে চলবে এই প্রদর্শনী। ২৪ ঘণ্টায় মোট ৭২০ বার টাইমস স্কয়ারে বঙ্গবন্ধুর ছবি ভেসে উঠবে বলে জানান ড. মোমেন।

প্রদর্শনীতে প্রাধান্য পাবে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের অংশবিশেষসহ স্মরণীয় কিছু ছবি ও ক্যাপশন। এ ব্যাপারে টাইমস স্কয়ারের বিলবোর্ডের টাইম ঘণ্টা চূড়ান্ত করা হয়েছে এবং

বঙ্গবন্ধুকে নিয়ে কী ধরনের গ্রাফিক্স প্রদর্শন করা হবে, তার একটি নমুনা বিলবোর্ড কর্তৃপক্ষকে পাঠিয়ে সেটার অনুমোদনও নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বঙ্গবন্ধুর নামে চাঁদাবাজি জড়িতদের শূলে চড়ানো হবে ড. মোমেন

আপডেট সময় : ০৮:৫৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ১১ অগাস্ট ২০২১