ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: তারেক রহমান সোনার ভরিতে ৩২৬৫ ও রুপার ভরিতে ৩৫০ টাকা কমলো জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক নুরুন নাহার বেগম সদস্য সচিব জেসমীন নূর প্রিয়াংকা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধে অচলাবস্থা, আলোচনায় চাপ বাড়াচ্ছে পাকিস্তান হরমুজে নৌ-সংঘাত: ইরানের হামলায় তিন জাহাজ ক্ষতিগ্রস্ত, আটক দুটি ১০ বছর পর তনু হত্যা রহস্যে অগ্রগতি, সাবেক সেনা সদস্য রিমান্ডে পাচারের অর্থ উদ্ধারে ১০ দেশের সঙ্গে চুক্তি প্রক্রিয়াধীন: সংসদে প্রধানমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে টান: প্যাট্রিয়ট ও থাডের অর্ধেক প্রায় শেষ ভারত-শাসিত কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি

বঙ্গবন্ধুর খুনি মোশতাকের দাউদকান্দির বাড়িতে উত্তেজিত জনতার হামলা

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৫৩:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অগাস্ট ২০২১ ২৫৬ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি সংগ্রহ

“স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত, দাউদকান্দি থেকে কবর সরিয়ে নেওয়ার দাবি, বিক্ষোভ মিছিল, বাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগের চেষ্টা”

বঙ্গবন্ধুর খুনি খন্দকার মোশতাকের স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত ও দাউদকান্দি থেকে কবর সরিয়ে নেওয়ার দাবিতে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন সমূহের উদ্যোগে বিক্ষোভ মিছিল করেছে।

এসময় মোশতাকের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ ঘটনা ঘটে। মঙ্গলবার দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমনের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী এই বিক্ষোভ মিছিল ও কর্মসূচিতে অংশগ্রহণ করেন। বিক্ষুব্ধ

নেতাকর্মীরা মোশতাকের বাড়ির ফটক খুলে বাসভবনের সামনে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন। এ সময় বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। জানা গিয়েছে, গত সাত বছর ধরে ৩১ আগস্টর এই প্রতিবাদ ও কর্মসূচি পালিত হয়ে আসছে। এ বছর উপজেলা

আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলোর কয়েক হাজার নেতাকর্মী দাউদকান্দি উপজেলার বঙ্গবন্ধুর খুনি মোশতাকের বাড়ির সামনের বঙ্গবন্ধু শাহী ঈদগাহ মাঠে জড়ো হন। এ সময় তারা মোস্তাকের স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত ও দাউদকান্দি থেকে তার কবর সরিয়ে নেওয়ার দাবিতে

শ্লোগান ও বিক্ষোভ দেখায়। মোশতাকের কবর সরিয়ে নিয়ে দাউদকান্দিকে কলঙ্কমুক্ত করার দাবি জানান। পরে বিক্ষুব্ধ নেতাকর্মীরা সেই বাংলো বাড়ি, যেখানে বঙ্গবন্ধু হত্যার পরিকল্পনা করেছিল,

সেখানে ভাঙচুর ও আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করলে দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান তাদেরকে শান্ত করেন। সেখান থেকে নেতাকর্মীদের মাঠে ফিরিয়ে নিয়ে আসেন।

এরপর বঙ্গবন্ধু শাহী ঈদগাহ মাঠে অবস্থিত খুনি মোশতাকের প্রতীকী ছবিতে জুতা, কঙ্কর ও ঝাড়ু নিক্ষেপ এবং কুশপুত্তলিকা দাহ করা হয়।

এ সময় সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য করেন দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সাহেবের চৌধুরীর মিয়া, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বাসুদেব

ঘোষ, সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক হাবিবুর রহমান হাবিব, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক বাহাউদ্দিন বাহার, সদস্য সচিব সারোয়ার হোসেন বাবু, উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি আবু কাওসার অনিক, সাধারণ সম্পাদক বোরহানউদ্দিন খান, দাউদকান্দি

উপজেলা ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম নয়ন, উপজেলা যুবলীগের আহ্বায়ক আনোয়ার হোসেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন যুবলীগের যুগ্ম আহবায়ক হেলাল মাহমুদ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বঙ্গবন্ধুর খুনি মোশতাকের দাউদকান্দির বাড়িতে উত্তেজিত জনতার হামলা

আপডেট সময় : ০৪:৫৩:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অগাস্ট ২০২১