ঢাকা ০৭:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪০২, দুর্ঘটনার শীর্ষে মোটরসাইকেল মতিঝিলে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই বাজেট অধিবেশন ৯ জুলাই পর্যন্ত চলবে, চারদিন দুই বেলা বসবে সংসদ সন্তানহারা পরিবারকে ৮০ লাখ টাকা: প্রশাসনিক তৎপরতায় দায় স্বীকারে বাধ্য আদ-দ্বীন রামিসা হত্যা মামলার রায়, ন্যায়বিচার প্রতিষ্ঠায় রাষ্ট্রের দৃঢ় অবস্থান বজ্রপাত দেশের বিভিন্ন জেলায় ১১ জনের প্রাণহানি এটি বাংলাদেশের ও গণতন্ত্রের জয় সভাপতি নির্বাচিত হয়ে পররাষ্ট্রমন্ত্রী ব্যস্ত হওয়ার কিছু নেই, জাতিসংঘের সভাপতি পদে জয়ী হয়ে আশ্বস্ত করলেন পররাষ্ট্রমন্ত্রী হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের জেরে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে মামলা আদ-দ্বীনে  ৬ নবজাতকের মৃত্যু: হাসপাতালের অবহেলার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি

প্রবাসীদের মরদেহ নিখরচায় ফেরানোর উদ্যোগ নিলো সরকারের  

নিজস্ব প্রতিনিধি, ঢাকা
  • আপডেট সময় : ০৭:৫১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬ ৭০ বার পড়া হয়েছে

এখন থেকে প্রবাসে মৃত বাংলাদেশি নাগরিকদের মরদেহ নিখরচায় ফেরানোর মানবিক উদ্যাগ নিলো তারেক সরকার। মঙ্গলবার প্রবাসী কল্যাণ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এখন থেকে প্রবাসে মৃত বাংলাদেশি নাগরিকদের মরদেহ নিখরচায় ফেরানোর মানবিক উদ্যাগ নিলো তারেক সরকার। মঙ্গলবার প্রবাসী কল্যাণ ভবন প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এই ঘোষণা দিলেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।  অনুষ্ঠানে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের দুটি ফ্রিজিং অ্যাম্বুলেন্স উদ্বোধন করা হয়।

প্রতিমন্ত্রী জানান, এর আগে তিনটি ফ্রিজিং অ্যাম্বুলেন্স চালু ছিল। নতুন দুটি সংযোজন হওয়ায় মোট পাঁচটি অ্যাম্বুলেন্সের মাধ্যমে বিমানবন্দর থেকে প্রবাসীদের মরদেহ দ্রুততম সময়ে দেশের বিভিন্ন জেলায় নিজ নিজ বাড়িতে পৌঁছে দেওয়া সম্ভব হবে। এমন ব্যবস্থায় শোকাহত পরিবারগুলোকে আর বাড়তি ভোগান্তি কিংবা আর্থিক চাপ বহন করতে হবে না। প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি।

তাদের অবদানে দেশের রেমিট্যান্স প্রবাহ শক্তিশালী হচ্ছে। তাই প্রবাসে কোনো বাংলাদেশি মারা গেলে তার মরদেহ সম্মানের সঙ্গে ও দ্রুততার সঙ্গে দেশে আনা রাষ্ট্রের দায়িত্ব। এ লক্ষ্যে প্রবাসী কল্যাণ মন্ত্রক বিনা খরচে মরদেহ দেশে আনার কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে।

প্রতিমন্ত্রী আরও জানান, সরকারের লক্ষ্য প্রবাসীদের জন্য একটি মানবিক ও সহায়ক পরিবেশ নিশ্চিত করা, যাতে জীবিত অবস্থায় যেমন তারা সুরক্ষা ও সহায়তা পান, তেমনি মৃত্যুর পরও তাদের পরিবার রাষ্ট্রের পাশে থাকার আশ্বাস অনুভব করে। এই উদ্যোগ প্রবাসীদের প্রতি রাষ্ট্রের দায়িত্ববোধ ও সম্মানের বহিঃপ্রকাশ বলেও তিনি উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

প্রবাসীদের মরদেহ নিখরচায় ফেরানোর উদ্যোগ নিলো সরকারের  

আপডেট সময় : ০৭:৫১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬