ঢাকা ১১:০৬ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নৃশংস ৭ বছরের শিশুর হাত চেপে ধরেন স্ত্রী আঙ্গুল কাটেন পুলিশ  কনস্টেবল জাতিসংঘ সফর শেষে সচিবালয়ে ফিরলেন প্রধানমন্ত্রী, শুরু দাপ্তরিক কার্যক্রম জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় চীনের সমর্থন অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত ১৮ দেশের বাজারকেন্দ্রিক রপ্তানি কৌশল প্রণয়ন করছে সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সরকারের সমালোচনা এনসিপি আহ্বায়কের কাগজে নদীর সংখ্যা বাড়ছে নদী রক্ষাই এখন সবচেয়ে বড় সংকট সাশ্রয়ী আবাসন অর্থায়নে বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি শেরপুর সীমান্তে ভারতীয় সাবান-মদ জব্দ বিজিবির গরু আটক নিয়ে চাঞ্চল্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই: ইরান

প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীনের প্রধানমন্ত্রীর অভিনন্দন

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৩৩:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬ ১৮৪ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী তারেক রহমান (বামে) ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং: ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। মঙ্গলবার এই অভিনন্দন বার্তা পাঠান তিনি।

বার্তায় লি কিয়াং লিখেছেন, চীন ও বাংলাদেশ দীর্ঘস্থায়ী বন্ধুত্বপূর্ণ এবং ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদার প্রতিবেশী। দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অনেক পুরনো। কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে গত ৫১ বছরে চীন ও বাংলাদেশ সর্বদা একে অপরকে সমানভাবে সম্মান করেছে।

পাশাপাশি পারস্পরিকভাবে লাভজনক সহযোগিতায় দেশগুলো আদান-প্রদানের একটি চমৎকার উদাহরণ স্থাপন করেছে। চীন সরকার বাংলাদেশের নতুন সরকারকে মসৃণ শাসনব্যবস্থা প্রয়োগের ক্ষেত্রে সমর্থন করে।

লি কিয়াং বলেন, দীর্ঘদিনের বন্ধুত্বকে এগিয়ে নিতে উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা এবং সব ক্ষেত্রে বিনিময় বৃদ্ধি করতে এবং চীন-বাংলাদেশ ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বকে একটি নতুন স্তরে উন্নীত করতে হবে। যাতে দুই দেশের জনগণের জন্য আরও সুবিধা বয়ে আনা যায়।

বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছেন বলেও জানান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :