ঢাকা ০৪:০৫ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুদ্ধ থামিয়ে ইসরায়েলকে গাজা পুনর্গঠনে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র! অভিযোগ অরুণাচলের আদিবাসীদের ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, দখলে নিয়েছে বিস্তৃত এলাকা বিটাকের প্রশিক্ষণে বিনিয়োগের সুফল বেশি নারীদের শতভাগ কর্মসংস্থান ইতিবাচক শিল্পমন্ত্রী জাতীয় সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি  টাকার বাজেট পাস ভারতের উদ্বেগকে গুরুত্ব দিচ্ছে না চীন তিস্তা প্রকল্পে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস সমাপনী বক্তব্যে অর্থমন্ত্রী ঋণনির্ভর নয়, বাংলাদেশ বিনিয়োগনির্ভর অর্থনীতির পথে আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, এমপি হিসেবে শপথ নেওয়ার পথ বন্ধ বিটিভিতে সরাসরি সম্প্রচার: ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় দুপুরে জাপানিজ রক্ষণের দুর্ভেদ্য দেয়াল ভেঙে ব্রাজিলের জয়ের হাসি নকআউটের আগে আর্জেন্টিনার স্বস্তির খবর

প্রতিরক্ষা মন্ত্রণালয়ে শেখ রাসেল দিবস পালিত

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৩৩:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৮ অক্টোবর ২০২১ ৩০২ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি আইএসপিআর

শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস অদম্য আত্মবিশ্বাস প্রতিপাদ্য সামনে রেখে শেখ রাসেল দিবস উদযাপন উপলক্ষ্যে প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো: আবু হেনা মোস্তফা কামাল, এনডিসি ‘শেখ রাসেল সম্পর্কে জানি ও জানাই’ প্রত্যয়ে বিএনসিসি ক্যাডেট এবং মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর/সংস্থা

প্রধানদের হাতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা ‘আমাদের ছোট রাসেল সোনা’ সহ শেখ রাসেলকে নিয়ে লেখা বেশ কিছু সংখ্যক বই উপহার হিসেবে তুলে দিয়ে দিনের কর্মসূচির সূচনা

করেন। পরবর্তীতে শেখ রাসেল দিবসের প্রতিপাদ্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র সচিব ড. মো: আবু হেনা মোস্তফা কামাল, এনডিসি

বলেন, ১৯৭৫ সালের ১৫ই আগস্ট কালোরাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে ঘাতকদের হাতে নির্মম হত্যাকান্ডের শিকার হন জাতির

পিতার কনিষ্ঠ সন্তান ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র শেখ রাসেল। সেদিন শিশু রাসেল-কে হত্য করার মধ্য দিয়ে ঘাতকরা রাসেলের জীবনকেই শুধু কেড়ে নেয়নি, সেই সঙ্গে

ধ্বংস করেছে তাঁর অবিকশিত অপার সম্ভাবনা যা সুন্দর ও শান্তিময় বাংলাদেশ এবং বিশ্ব গড়ার ক্ষেত্রে অগ্রণি ভুমিকা পালন করতে পারতো। তাইতো বাঙালির হৃদয়জুড়ে রয়েছে শিশু শেখ

রাসেল। শেখ রাসেল আজ বাংলাদেশের শিশু-কিশোরসহ সকলের কাছে ভালবাসা ও অনুপ্রেরণার নাম। যারা এদেশকে ভালোবাসে, যারা জাতির পিতাকে ভালোবাসে, যারা এদেশের উন্নয়ন এবং

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের অংশিদার তারা সকলেই শিশু শেখ রাসেলের মর্মান্তিক জীবনাবসানের বেদনা হৃদয়ে ধারণ করে বাংলার প্রতিটি

শিশু-কিশোর তরুণের মুখে হাসি ফোটাতে আজ বদ্ধপরিকর। সভায় অংশগ্রহণকারী অন্যান্য বক্তাগণ শেখ রাসেল সম্পর্কে আবেগঘন আলোচনা করেন। পরিশেষে, শেখ রাসেলসহ ১৯৭১

সালের ১৫ই আগস্টে শাহাদাত বরণকারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও অন্যান্য শহীদদের আত্মার মাগফিরাত কামনা দোয়া করা হয়। আইএসপিআর এক বিজ্ঞপ্তি একথা জানায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

প্রতিরক্ষা মন্ত্রণালয়ে শেখ রাসেল দিবস পালিত

আপডেট সময় : ০৯:৩৩:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৮ অক্টোবর ২০২১