ঢাকা ০৯:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নৃশংস ৭ বছরের শিশুর হাত চেপে ধরেন স্ত্রী আঙ্গুল কাটেন পুলিশ  কনস্টেবল জাতিসংঘ সফর শেষে সচিবালয়ে ফিরলেন প্রধানমন্ত্রী, শুরু দাপ্তরিক কার্যক্রম জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় চীনের সমর্থন অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত ১৮ দেশের বাজারকেন্দ্রিক রপ্তানি কৌশল প্রণয়ন করছে সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সরকারের সমালোচনা এনসিপি আহ্বায়কের কাগজে নদীর সংখ্যা বাড়ছে নদী রক্ষাই এখন সবচেয়ে বড় সংকট সাশ্রয়ী আবাসন অর্থায়নে বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি শেরপুর সীমান্তে ভারতীয় সাবান-মদ জব্দ বিজিবির গরু আটক নিয়ে চাঞ্চল্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই: ইরান

পারমাণবিক মহড়ার আগে বাল্টিক আকাশে রুশ বোমারু বিমানের টহল

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১০:২৪:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫ ১১২ বার পড়া হয়েছে

পারমাণবিক মহড়ার আগে বাল্টিক আকাশে রুশ বোমারু বিমানের টহল

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাশিয়ার দুটি টিইউ-২২ এমথ্রি দূরপাল্লার কৌশলগত বোমারু বিমান বাল্টিক সাগরের নিরপেক্ষ আকাশসীমায় পরিকল্পিত টহল অভিযান চালিয়েছে বলে মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। সরকারি সংবাদ সংস্থা আরআইএ নভোস্তির প্রতিবেদনে বলা হয়, এই টহল রাশিয়ার আসন্ন প্রথম বৃহৎ পরিসরের পারমাণবিক মহড়ার প্রাক্কালে পরিচালিত হয়।

রয়টার্স জানায়, রাশিয়ার এই অভিযানের সময় যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়েছে যে, ইউক্রেন যুদ্ধ ইস্যুতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য দ্বিতীয় বৈঠকের পরিকল্পনা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, টহলের সময় কয়েকটি বিদেশি যুদ্ধবিমান রুশ বোমারু বিমানের কাছ দিয়ে উড়ে যায়, তবে সেগুলোর জাতীয়তা প্রকাশ করা হয়নি। টিইউ-২২এমথ্রি মডেলের এই বোমারু বিমান পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম এবং সাধারণত দূরপাল্লার হামলা ও কৌশলগত টহল অভিযানে ব্যবহৃত হয়।

সাম্প্রতিক বছরগুলোতে মস্কো ইউরোপের আকাশসীমায়, বিশেষ করে বাল্টিক ও আর্কটিক অঞ্চলে, এ ধরনের টহল কার্যক্রম বাড়িয়েছে। ন্যাটো একাধিকবার অভিযোগ করেছে, এসব উড্ডয়ন তাদের সীমান্তসংলগ্ন এলাকায় সম্পন্ন হচ্ছে, যা রাশিয়ার বৈরী অবস্থান নির্দেশ করে। তবে রাশিয়া দাবি করে, এই অভিযানগুলো নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম, যা আন্তর্জাতিক আইন অনুযায়ী নিরপেক্ষ আকাশসীমায় পরিচালিত হয়।

বিশ্লেষকদের মতে, ইউক্রেন যুদ্ধের গুরুত্বপূর্ণ এক পর্বে রাশিয়ার এই পারমাণবিক বার্তা মূলত কিয়েভ ও পশ্চিমা মিত্রদের উদ্দেশে দেওয়া সতর্ক সংকেত। একই সময়ে ন্যাটোরও নিজস্ব পারমাণবিক প্রতিরোধ মহড়া চলছে, যা ইউরোপে সামরিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :