ঢাকা ০৬:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নৃশংস ৭ বছরের শিশুর হাত চেপে ধরেন স্ত্রী আঙ্গুল কাটেন পুলিশ  কনস্টেবল জাতিসংঘ সফর শেষে সচিবালয়ে ফিরলেন প্রধানমন্ত্রী, শুরু দাপ্তরিক কার্যক্রম জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় চীনের সমর্থন অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত ১৮ দেশের বাজারকেন্দ্রিক রপ্তানি কৌশল প্রণয়ন করছে সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সরকারের সমালোচনা এনসিপি আহ্বায়কের কাগজে নদীর সংখ্যা বাড়ছে নদী রক্ষাই এখন সবচেয়ে বড় সংকট সাশ্রয়ী আবাসন অর্থায়নে বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি শেরপুর সীমান্তে ভারতীয় সাবান-মদ জব্দ বিজিবির গরু আটক নিয়ে চাঞ্চল্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই: ইরান

পঞ্চগড়ে তাণ্ডবের ঘটনায় বিএনপি-জামায়াত জড়িত: রেলপথ মন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১৫:৪৯ অপরাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩ ২৩৮ বার পড়া হয়েছে

ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিনিধি, ঢাকা

পঞ্চগড়ে তাণ্ডবের ঘটনায় বিএনপি-জামায়াত জড়িত। আহমদিয়া সম্প্রদায়ের সালানা জলসায় বিএনপি-জামায়াত চক্র হামলা চালায়। তারা আহমদিয়া সম্প্রদায়ের মানুষদের বাড়িঘর ও পুলিশের কার্যালয় পুড়িয়ে দেয়। বিএনপি-জামায়াতই তৌহিদী জনতার নাম ব্যবহার করে পুলিশের ওপর হামলা চালায়। বাড়িঘর ও অনুষ্ঠানস্থলে অগ্নিসংযোগ করে। তাতে আহমদিয়া সম্প্রদায়ের এক সদস্য মারা যান। ঘটনায় আহত শিবিরকর্মী পরে মারা যান।

রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম নূজন সোমবার ক্ষতিগ্রস্ত আহমদিয়া সম্প্রদায়ের মাঝে উপহার সামগ্রী বিতরণকালে একথা বলেন। এসময় ক্ষতিগ্রস্ত আহমদিয়া সম্প্রদায়ের মানুষ নিরাপদে বসবাস ও ধর্মকর্ম করা নিশ্চিয়তা চেয়েছেন। এদিন ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও পঞ্চগড়ের ঘটনায় বিএনপি-জামায়াতকে হায়ী করেন।

রেলপথ মন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত একাত্তরে মুক্তিযুদ্ধে মুক্তিকামী মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। তারা পবিত্র ধর্মকে ব্যবহার করে রাজাকার আলবদর, আলশামস বাহিনী গঠন করে পাকিস্তানি বাহিনীর হয়ে হাজার হাজার গ্রাম জ্বালিয়ে দেয়। খুঁজে খুঁজে মুক্তিযোদ্ধাদের হত্যা করে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পর একই শক্তি দীর্ঘদিন ক্ষমতায় ছিল।

তারা এই দেশকে তালেবানি রাষ্ট্রে পরিণত করার জন্য বিভিন্ন রকম স্লোগান দিয়েছিল। তিনি বলেন, প্রধানমন্ত্রী বিদেশে থাকলেও ঘটনার বিষয়ে সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন। জড়িতদের আইনের আওতায় আনা হবে।

 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য