ঢাকা ০৮:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নৃশংস ৭ বছরের শিশুর হাত চেপে ধরেন স্ত্রী আঙ্গুল কাটেন পুলিশ  কনস্টেবল জাতিসংঘ সফর শেষে সচিবালয়ে ফিরলেন প্রধানমন্ত্রী, শুরু দাপ্তরিক কার্যক্রম জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় চীনের সমর্থন অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত ১৮ দেশের বাজারকেন্দ্রিক রপ্তানি কৌশল প্রণয়ন করছে সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সরকারের সমালোচনা এনসিপি আহ্বায়কের কাগজে নদীর সংখ্যা বাড়ছে নদী রক্ষাই এখন সবচেয়ে বড় সংকট সাশ্রয়ী আবাসন অর্থায়নে বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি শেরপুর সীমান্তে ভারতীয় সাবান-মদ জব্দ বিজিবির গরু আটক নিয়ে চাঞ্চল্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই: ইরান

নিয়ম ভেঙ্গে টিকিটের দাবিতে রেলস্টেশনে হামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৫:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ এপ্রিল ২০২৩ ২০৭ বার পড়া হয়েছে

ফাইল ছবি

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

রেল পরিষেবায় যখন নজির গড়লো বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ, ঠিক তখনই একদল উশৃঙ্খল ব্যক্তি কোন নিয়মের তোয়াক্কা না করে ঢাকার বিমানবন্দর রেল স্টেশনে হামলা চালিয়েছে। সংঘবদ্ধ নিয়ম ভঙ্গকারীরা বৃহস্পতিবার রাত ৮টার পর এ হামলা চালায়। হামলাকারী রেলস্টেশনের গেইট ভেঙ্গে ভেতরে প্রবেশ করে এবং ইট-পাথর ছোঁরে।

জানা গিয়েছে, র াত সোয়া আটটার পর টিকিট কাউন্টার বন্ধ হয়ে যায়। সেসময় শ’ খানের লোক মিছিল করে রেল স্টেশনে আসে এবং গেইট ভেঙ্গে প্রবেশ করে বন্ধ কাউন্টারে এসে দাঁড়িয়ে যাবার টিকিট দাবি করে। এসময় তারা নিয়ম-কানুনের তোয়াক্কা না করে রেলস্টেশনে ইটপাটকেল ও পাথর ছোঁড়ে।

পুলিশ এ ঘটনার সত্যতা জানিয়ে বলেছে, রাত সোয়া ৮টার পর শতাধিক যাত্রী একসঙ্গে আশকোনার দিক থেকে এসে বিমানবন্দর রেলস্টেশনের গেইট ভেঙে ভেতরে ঢুকে পড়ে। এরপর তারা বন্ধ টিকিট কাউন্টারের সামনে দাঁড়ায়। কিন্তু টিকিট না থাকায় আগে থেকেই কাউন্টার বন্ধ ছিল। এসময় তারা রেলস্টেশনে ইটপাটকেল ও পাথর ছোঁড়ে। রাত পৌনে ৯টার দিকে অতিরিক্ত পুলিশ এসে তাদের রেলস্টেশন থেকে সরিয়ে দেয়।

বিমানবন্দর পুলিশ ফাঁড়ির দায়িত্বে থাকা উপপরিদর্শক আলী আকবর জানিয়েছেন, এ ঘটনায় কেউ আহত হয়নি। মানুষের অবাধ যাতায়াত ঠেকাতে রেল স্টেশনের গেট লাগানো থাকে। যখন ট্রেন আসে, তখন সেটা খুলে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য