ঢাকা ১২:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রা ব্যয়ে  আমদানির বিদ্যুৎ গিলছে অবৈধ ব্যাটারি অটোরিকশা জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, ক্ষতিগ্রস্ত একাধিক যুদ্ধবিমান দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ঢাকা-নয়াদিল্লির নতুন প্রত্যাশা খুব দ্রুত বিশ্ববাজারে কমবে জ্বালানি তেলের দাম: ট্রাম্প ইসরায়েলে বহুমুখী হামলার প্রস্তুতি, মিত্রদের একজোট করছে ইরান এলএনজি সংরক্ষণ ও গ্যাসে রূপান্তরে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র নিউ মেক্সিকো’র নাম পরিবর্তন করে নিউ আমেরিকা রাখার প্রস্তাব ট্রাম্পের রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ ব্যাটারিচালিত অটো নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

নদীভাঙ্গন মোকাবিলায় কাজ চলছে, পানি সম্পদ প্রতিমন্ত্রী

ভয়েস রিপোর্ট
  • আপডেট সময় : ১২:৪৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১ ২৭১ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বন্যাসহ যেকোন দুর্যোগ মোকাবেলায় তৎপর রয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়। স্কুল-কলেজ,হাট-বাজারসহ নদীভাঙ্গন রোধে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত আছে। কোথাও বাঁধ ক্ষতিগ্রস্ত হলেই ব্যবস্থা নিচ্ছে আমাদের প্রকৌশলীরা। প্রধানমন্ত্রীর নির্দেশনায় সারাদেশে সার্বক্ষণিক মনিটরিং করছি এবং অনলাইনে নির্দেশনা দিচ্ছি।

রবিবার মন্ত্রণালয়ের জরুরী বৈঠক শেষে পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক এসব কথা বলেন। এসময় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) রোকন উদ দৌলা, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক ফজলুর রশিদ উপস্থিত ছিলেন।

জাহিদ ফারুক, এমপি আরও জানান, অনিয়ম রোধে জরুরী বাঁধ মেরামত কাজ জেলা প্রশাসককে অন্তর্ভুক্ত করে কমিটি গঠনের মাধ্যমে করতে হবে। করোনার মাঝেও আমাদের সকল প্রকৌশলী দুর্যোগ মোকাবেলায় দিনরাত কাজ করছেন।

এদিকে, জলাবদ্ধতার বিষয়ে সংসদ সদস্য (নারায়নগঞ্জ-৪) শামীম ওসমান মুঠোফোনে যোগাযোগ করলে প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, ডিএনডি প্রকল্পাধীন এলাকার বাইরের জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

তাছাড়া খনন করা খালে ময়লা ফেলা এবং অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধ না হলে প্রকল্পের সুফল পাওয়া যাবে না। এখন আবাসিক হলেও অতীতে সেচ সম্প্রসারণ এই প্রকল্পের উদ্দেশ্য ছিলো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নদীভাঙ্গন মোকাবিলায় কাজ চলছে, পানি সম্পদ প্রতিমন্ত্রী

আপডেট সময় : ১২:৪৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১