ঢাকা ১১:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তারল্য  সকট মোকাবিলায় ২,৫০০ কোটি টাকার ঋণ দিল বাংলাদেশ ব্যাংক  অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী  দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু হত্যার অভিযোগে স্বামী কারাগারে ২৪ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি, ঘোষণা পাকিস্তানের সমর্থক ভাইয়ারা না থাকলে ঘটনা অন্য রকম হয়ে যেতো: নাঈম হাসান আদ্-দ্বীনের কোটি টাকার চাপ উপেক্ষা করে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে: কৃষিমন্ত্রী প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর শনিবার, উন্নয়ন প্রত্যাশায় মুখিয়ে স্থানীয়রা যৌথ টহল ও গোয়েন্দা তথ্য বিনিময়ে সম্মত বিজিবি-বিএসএফ, নভেম্বরে ঢাকায় পরবর্তী বৈঠক

ধর্ষণের বিচার দাবিতে উত্তাল রাজশাহী-বগুড়া

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৩:০৪ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫ ২৮৯ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের মাগুরায় ৮ বছরের শিশু আছিয়া ধর্ষণের ঘটনায় উত্তাল বাংলাদেশ। ঢাকা, রাজশাহী ও বগুড়ায় সমাবেশ-বিক্ষোভ করেছে ছাত্র-জনতা। শিশু ধর্ষণের বিচার ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে রাজশাহী।

বিশ্ববিদ্যালয়সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে। নারী নিপীড়ন, সহিংসতা ও ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন।

সোমবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ক্লাস ও পরীক্ষা বর্জন চলছে। নতুন কর্মসূচি ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশন সভাপতি ও সাবেক সমন্বয়ক মেহেদী সজিব। মঙ্গলবার সারাদিন চোখে কালো কাপড় বেধে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করবে সাধারণ শিক্ষার্থীরা এবং সবাই উই ওয়ান্ট জাস্টিস, নো মোর রেপিস্ট হ্যাশট্যাগ ব্যবহার করে অনলাইন ক্যাম্পেইন চালাবেন।

সারাদেশে ধর্ষণকান্ডে জড়িতদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বগুড়ায় সর্বস্তরের শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্র-জনতাসহ সর্বস্তরের মানুষ।

মিছিলে অংশ নিতে বগুড়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শহরের জিরো পয়েন্ট সাতমাথায় সমবেত হয়ে মিছিল নিয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। মিছিলের অগ্রভাগে প্রতীকীভাবে দন্ডিত এক ধর্ষককের মাথায় যমটুপি।

তার হাত এবং কোমড়ে রশি বেঁধে দুই দিকে দুই নারী শিক্ষার্থী তাকে টেনে নিয়ে যাচ্ছে। তাদের পেছনে থাকা শতাধিক শিক্ষার্থী ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে স্লোগান দেয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ধর্ষণের বিচার দাবিতে উত্তাল রাজশাহী-বগুড়া

আপডেট সময় : ০৯:১৩:০৪ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫