ঢাকা ১০:০৪ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ-জাপান অর্থনৈতিক সম্পর্ক জোরদার ও বিকল্প অর্থায়নে গুরুত্ব এক ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগ প্রস্তাবসহ ২৩ সমঝোতায় এগোল বাংলাদেশ-জাপান সম্পর্ক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পরীক্ষামূলক উৎপাদন শুরু হাটে ঢুকেই গুলি, বের হওয়ার সময় বলল ‘আজ স্বাধীন পুষ্পপাড়া ’ পাবনায় বিলে বজ্রপাতে ছয়জনের মৃত্যু আহত আরও কয়েকজন পাকা জুম ধানে সোনালি হাসি, ফসল ঘরে তুলতে ব্যস্ত রাঙামাটির জুমিয়ারা সংসদীয় কূটনীতিতে বাংলাদেশ-ব্রিটেন সহযোগিতা বাড়ানোর প্রত্যয় চন্দ্রনাথ পাহাড়ে সবুজ প্রকৃতি, নজরুল ও বন্ধুত্বের অমলিন স্মৃতি শনিবার এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ এখনই নয় এলডিসি উত্তরণ আরও তিন বছর সময় পেল বাংলাদেশ

দেশে একদিনে করোনায় মৃত্যু  ৭০ 

ভয়েস রিপোর্ট, ঢাকা
  • আপডেট সময় : ০৭:১০:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১ ৩৩৫ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

করোনার টিকা গ্রহণে দীর্ঘ লাইন ছবি সংগ্রহ

দেশে ২৪ ঘণ্টায় করোনায় ৭০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ ৩৪ জন ও ৩৬ জন নারী রয়েছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ হাজার ৪৩২ জনে।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান। বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২৯ হাজার ৪৭৯ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত

হয়েছে ৩ হাজার ১৬৭ জন। শনাক্তের হার ১০ দশমিক ৭৬ শতাংশ। দেশে মোট করোনা আক্রান্তর সংখ্যা দাঁড়ালো ১৫ লাখ ১০ হাজার ২৮৩ জনে।

একদিনে নতুন করে সুস্থ হয়েছেন ৪ হাজার ৬৯৭ জন। এ নিয়ে সুস্থতার সংখ্যা ১৪ লাখ ৪২ হাজার ৫৮২ জন। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, মারা যাওয়া ৭০ জনের মধ্যে ৮১ থেকে ৯০

বছরের মধ্যে চারজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ১৪ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ২১ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৬ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১১ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে তিনজন ও ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন রয়েছে।

২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ৩৪ জন ও মহিলা ৩৬ জন। এদের মধ্যে বাসায় দুইজন ছাড়া এবং বাকিরা হাসপাতালে মারা গিয়েছেন। একই সময়ে বিভাগওয়ারী পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা

বিভাগে সর্বোচ্চ ২৪ জন, চট্টগ্রাম বিভাগে ১৫ জন, রাজশাহী বিভাগে চারজন, খুলনা বিভাগে ১২ জন, বরিশাল বিভাগে চারজন, সিলেট বিভাগে আটজন, রংপুর বিভাগে তিনজন মারা গিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য