ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমঝোতা স্মারক লঙ্ঘনের পর যুক্তরাষ্ট্রের নিহত ২০০ ছাড়িয়েছে: আইআরজিসি প্রকৃতি ও পরিবেশ চাঁইয়ের ফাঁদে পাঙাশ নিধন উপকূলের নদ-নদীতে মাছশূন্য ভবিষ্যতের অশনিসংকেত এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা রোববার বঙ্গভবন ছাড়ছেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৫৪ অনুচ্ছেদ মেনে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি: স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁর পদত্যাগপত্রে যা লিখেন

দেশকে স্বপ্নের ঠিকানায় পৌঁছাতে ঐক্যবদ্ধ হওয়ার ডাক তথ্যমন্ত্রীর

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১২:২৯:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুলাই ২০২১ ২৯০ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি সংগ্রহ

করোনা মহামারিকে পেছনে ফেলে দেশকে স্বপ্নের ঠিকানায় পৌঁছুতে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

বুধবার সকালে রাজধানীতে জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে পবিত্র ঈদ-উল-আজহার নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এ আহবান জানান।

তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর নেতৃত্বে অকুতোভয় মুক্তিযোদ্ধারা যে স্বপ্নে বাংলাদেশ স্বাধীন করেছিলেন, দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করে আমরা যেন দেশকে সেই স্বপ্নের ঠিকানায় পৌঁছুতে পারি।’

ড. হাছান বলেন, করোনা মহামারির মধ্যে তৃতীয়বারের মতো আমরা ঈদ পালন করছি। স্রষ্টার কাছে আমরা করোনামুক্ত পৃথিবীর জন্য ফরিয়াদ জানাই। অনেক মানুষকে আমরা হারিয়েছি, তাদের আত্মার শান্তির জন্য এবং যারা অসুস্থ আছেন, তাদের দ্রুত সুস্থতার জন্য আমরা প্রার্থনা করি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে এই করোনা মহামারির মধ্যেও আমাদের সমৃদ্ধি অব্যাহত রয়েছে, মানুষের মাথাপিছু আয় বেড়েছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘মহামারিকে পেছনে ফেলে আমরা যেন দেশকে কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছে দিতে পারি, সেটিই আমাদের কামনা।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দেশকে স্বপ্নের ঠিকানায় পৌঁছাতে ঐক্যবদ্ধ হওয়ার ডাক তথ্যমন্ত্রীর

আপডেট সময় : ১২:২৯:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুলাই ২০২১