ঢাকা ০১:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সফল দেশের স্বীকৃতি ফল উৎপাদনে নতুন উচ্চতায় বাংলাদেশ, বিশ্বে গড়ছে দৃষ্টান্ত দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিং থেকে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান গুমের শিকার পরিবারের ভাতা বরাদ্দ এই বাজেটেই প্রতিশ্রুতি মির্জা ফখরুলের হামে মৃত্যু ৭০০ ছাড়াল, বাড়ছে উদ্বেগ তিস্তা প্রকল্প বাংলাদেশের পাশে থাকার আশ্বাস চীনের: মাহদী আমিন বাংলা কিউআর চালু হলে বদলে যাবে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প ধ্বংসস্তূপে চাপা শত শত প্রাণ, উদ্ধার ২৩৫ মরদেহ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক তিয়েনআনমেন চীনের বীরদের প্রতি শ্রদ্ধা শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

ঢাকায় ভবনে বিস্ফোরণ ঘটনায় ৩জনের প্রাণহানি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৭:২৫ অপরাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০২৩ ২৩৯ বার পড়া হয়েছে

ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিনিধি, ঢাকা

ঢাকার ব্যস্ততম সায়েন্সল্যাব এলাকার একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় ৩ জন প্রাণ হারিয়েছেন। রবিবার বেলা ১১টা নাগাদ হঠাৎ বিস্ফোরণের পর ভবনে আগুন লেগে যায়। ফায়ার সার্ভিসের চারটি ইঞ্জিন আধ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ডিএমপির অতিরিক্ত কমিশনার মুহিতউদ্দিন খন্দকার বলেছেন, অগ্নিকাণ্ডে ১৪ জন দগ্ধ ও আহত হয়েছেন। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ভবনটির তিনতলা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবন থেকে ইট ও জানালার কাচ উড়ে গিয়ে রাস্তা ও আশপাশের এলাকায় পড়েছে।

ঘটনাস্থলে পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ দল কাজ করছে। তিনতলা ভবনে বেশির ভাগই কাপড়ের দোকান ছিল। আশপাশে বেশ কয়েকটি আবাসিক ভবন রয়েছে। সেখান থেকে মানুষ আতঙ্কে নিচে নেমে এসেছেন।

বিস্ফোরণে তিনতলা ভবনের দেয়ালের অংশ ধসে পড়েছে। বিস্ফোরণের কারণ জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনের পাশে থাকা বৈদ্যুতিক ট্রান্সফর্মার বিস্ফোরণ হয়। তা থেকে ভবনটি ক্ষতিগ্রস্ত হতে পারে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে কাজ করে। বেলা ১১টা ১৩ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ আমরা জানতে পারিনি।

নিহতরা হচ্ছেন, শফিকুজ্জামান, আব্দুল মান্নান ও তুষার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঢাকায় ভবনে বিস্ফোরণ ঘটনায় ৩জনের প্রাণহানি

আপডেট সময় : ০২:০৭:২৫ অপরাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০২৩