ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রা ব্যয়ে  আমদানির বিদ্যুৎ গিলছে অবৈধ ব্যাটারি অটোরিকশা জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, ক্ষতিগ্রস্ত একাধিক যুদ্ধবিমান দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ঢাকা-নয়াদিল্লির নতুন প্রত্যাশা খুব দ্রুত বিশ্ববাজারে কমবে জ্বালানি তেলের দাম: ট্রাম্প ইসরায়েলে বহুমুখী হামলার প্রস্তুতি, মিত্রদের একজোট করছে ইরান এলএনজি সংরক্ষণ ও গ্যাসে রূপান্তরে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র নিউ মেক্সিকো’র নাম পরিবর্তন করে নিউ আমেরিকা রাখার প্রস্তাব ট্রাম্পের রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ ব্যাটারিচালিত অটো নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

ঢাকায় পাকিস্তান হাইকমিশনের সামনে বিক্ষোভ দেখাল সচেতন নাগরিক কমিটি

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১০:৪২:২৪ অপরাহ্ন, শনিবার, ১৪ অগাস্ট ২০২১ ২৯৮ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সংগৃহীত

ঢাকায় পাকিস্তান হাইকমিশনের সামনে শনিবার বিক্ষোভ দেখিয়েছে বাংলাদেশ সচেতন নাগরিক কমিটি। এসময় বাংলাদেশ সচেতন নাগরিক কমিটি পাকিস্তানের মদদপুষ্ট সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ ও চরমপন্থা রুখে দাঁড়ানোর ডাক দিয়েছেন।

শনিবার গুলশানে পাকিস্তান হাইকমিশনের সামনে বাংলাদেশ সচেতন নাগরিক কমিটির এক বিক্ষোভ সমাবেশে এ আহ্বান জানায়।

পাকিস্তানের অব্যাহত সন্ত্রাস ও জঙ্গিবাদে মদদের প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সাবেক কূটনীতিক ও কমিটির আহ্বায়ক মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. নিমচন্দ্র ভৌমিক।

এসময় সচেতন নাগরিক কমিটির নেতাদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সালাউদ্দিন আহমেদ, সাংবাদিক বাসুদেব ধর, নির্মল রোজারিও, ইসহাক খান, মতিলাল রায় ও মোহাম্মদ শফিকুল ইসলাম। দেশের বিভিন্ন স্থানে একইভাবে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, পাকিস্তান একাত্তরে মুক্তিযুদ্ধে পরাজিত হওয়ার পর বাংলাদেশ তথা দক্ষিণ পূর্ব এশিয়ায় ষড়যন্ত্রের জাল বিস্তার করে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা এই পরিকল্পনারই অংশ। এখন আফগানিস্তানে জঙ্গিদের মদদ দিচ্ছে, কাশ্মীরে

পরিস্থিতি অশান্ত করতে উস্কানি দিচ্ছে। গোটা উপমহাদেশের পরিস্থিতি অস্থিতিশীল করাই এর লক্ষ্য। বক্তারা এই ষড়যন্ত্র প্রতিহত করতে মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রে বিশ্বাসী সব শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঢাকায় পাকিস্তান হাইকমিশনের সামনে বিক্ষোভ দেখাল সচেতন নাগরিক কমিটি

আপডেট সময় : ১০:৪২:২৪ অপরাহ্ন, শনিবার, ১৪ অগাস্ট ২০২১