ঢাকা ০৯:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লোডশেডিং ৩০০০ মেগাওয়াট : গ্যাস সংকটের কারণে বিদ্যুতের লোডশেডিং বাড়ছে ১৭ জেলায় তাপপ্রবাহ অব্যাহত, ঢাকায় তাপমাত্রা সামান্য কমলেও ভ্যাপসা গরম লাইনে দাঁড়িয়ে স্বস্তি: অল্প সময়েই তেল পেলেন বাইকচালক মোহাম্মদ আলী দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: তারেক রহমান সোনার ভরিতে ৩২৬৫ ও রুপার ভরিতে ৩৫০ টাকা কমলো জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক নুরুন নাহার বেগম সদস্য সচিব জেসমীন নূর প্রিয়াংকা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধে অচলাবস্থা, আলোচনায় চাপ বাড়াচ্ছে পাকিস্তান হরমুজে নৌ-সংঘাত: ইরানের হামলায় তিন জাহাজ ক্ষতিগ্রস্ত, আটক দুটি ১০ বছর পর তনু হত্যা রহস্যে অগ্রগতি, সাবেক সেনা সদস্য রিমান্ডে

ডিজিজের প্যাটার্নে হিউম্যান ও এনিমেলকে আলাদা করা যাচ্ছে না-মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

নিজস্ব প্রতিনিধি, ঢাকা
  • আপডেট সময় : ০৬:৫৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫ ২০৭ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, করোনার পূর্বে ও পরে ডিজিজের যে প্যাটার্ন সেখানে হিউম্যান ও এনিমেলকে আলাদা করা যাচ্ছে না। শীঘ্রই হাসপাতালে হিউম্যান ও এনিমেলের একই ওষুধ চলে আসবে। মানুষ ও প্রাণীকে আলাদা করা হলেও যখন প্রাণিসম্পদ দাবি করা হবে তখন মানুষসহ প্রাণী অন্তর্ভূক্ত হবে। অর্থাৎ এখানে প্রাণী বলতে মানুষ বাইরে থাকতে পারেনা।

মঙ্গলবার ঢাকায় কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতাল পরিদর্শন শেষে অডিটরিয়ামে মতবিনিময় সভায় এসব কথা বলেন।

প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতালে নানান সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও ভেটেরিনারি ডাক্তারদের রোগগুলোর ডায়াগনোসিস করার যে সক্ষমতা রয়েছে তা সত্যিই গর্বের। হাসপাতালের ডাক্তারদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা অনেক ভালো কাজ করে যাচ্ছেন কিন্তু সে অর্থে প্রচারণা কম। তাই আপনাদের কার্যক্রম সম্পর্কে যেন জনগণ জানতে পারে সেলক্ষ্যে প্রচার কার্যক্রম আরো বাড়াতে হবে।

তিনি বলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় নানান সীমাবদ্ধতার মধ্যে কাজ করে যাচ্ছে। ভেটেরিনারি ডাক্তার হিসেবে আপনারা যেভাবে পোষা প্রাণী নিয়ে কাজ করছেন তা প্রশংসনীয়। আপনাদের পাশাপাশি সমাজে এনিমেল ওয়েলফেয়ার অনেক সংগঠন পোষা প্রাণী নিয়ে কাজ করে যাচ্ছেন। উপদেষ্টা কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতালে জনবল ও পরিবহন সংকট দূরীকরণে এবং ডে-কেয়ার স্হাপনের ওপর গুরুত্বারোপ করেন।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতাল অসুস্থ্য গবাদি প্রাণী, পোষা প্রাণী, হাঁস-মুরগী ও পাখির চিকিৎসা সেবা প্রদানের মাধ্যমে একদিকে যেমন প্রাণিস্বাস্থ্য সেবা নিশ্চিত করছে। অন্যদিকে খামারীদের জীবন ব্যয় নির্বাহ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সার্বিকভাবে কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতাল বাংলাদেশের প্রাণিজ আমিষের চাহিদা পূরণের লক্ষ্যে ও জিডিপি বাড়ানোর জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ আবু সুফিয়ানের সভাপতিত্বে কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ আব্দুল আজিজ আল মামুন-সহ ভেটেরিনারি হাসপাতালের কর্মকর্তারা এসময় বক্তৃতা প্রদান করেন।

উল্লেখ্য, কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতালে প্রাণীর চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে সপ্তাহে রবিবার থেকে বৃহস্পতিবার দুই শিফটে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত এবং দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত চিকিৎসা সেবা দেয়া হয়। এছাড়া শুক্রবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং শনিবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রাণীর চিকিৎসা সেবা দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ডিজিজের প্যাটার্নে হিউম্যান ও এনিমেলকে আলাদা করা যাচ্ছে না-মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

আপডেট সময় : ০৬:৫৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫