ঢাকা ০১:২২ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সফল দেশের স্বীকৃতি ফল উৎপাদনে নতুন উচ্চতায় বাংলাদেশ, বিশ্বে গড়ছে দৃষ্টান্ত দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিং থেকে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান গুমের শিকার পরিবারের ভাতা বরাদ্দ এই বাজেটেই প্রতিশ্রুতি মির্জা ফখরুলের হামে মৃত্যু ৭০০ ছাড়াল, বাড়ছে উদ্বেগ তিস্তা প্রকল্প বাংলাদেশের পাশে থাকার আশ্বাস চীনের: মাহদী আমিন বাংলা কিউআর চালু হলে বদলে যাবে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প ধ্বংসস্তূপে চাপা শত শত প্রাণ, উদ্ধার ২৩৫ মরদেহ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক তিয়েনআনমেন চীনের বীরদের প্রতি শ্রদ্ধা শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

ট্রাম্প-পুতিনের ফোন আলোচনা ইরান যুদ্ধ ও তেল বাজার

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৭:০৫:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ ১৩২ বার পড়া হয়েছে

ট্রাম্প-পুতিনের ফোন আলোচনা ইরান যুদ্ধ ও তেল বাজার

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গত সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরান যুদ্ধ এবং ইউক্রেনে শান্তির সম্ভাবনা নিয়ে ফোনে আলোচনা করেছেন। ক্রেমলিন জানিয়েছে, এটি চলতি বছরের মধ্যে দুই নেতার প্রথম সরাসরি ফোনালাপ।

তাদের আলোচনার মূল বিষয়বস্তু ছিল,  ইরান সংঘাত দ্রুত শেষ করার রুশ পরিকল্পনা, ইউক্রেনের সামরিক পরিস্থিতি এবং বিশ্ব তেলের বাজারে ভেনেজুয়েলার সম্ভাব্য প্রভাব।

ক্রেমলিনের বরাত দিয়ে জানা গেছে, পুতিন সতর্ক করে বলেছেন, ইরান যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি–সংকট সৃষ্টি হয়েছে এবং হরমুজ প্রণালির ওপর নির্ভরশীল তেল উৎপাদন শিগগিরই পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে। তিনি বলেন, রাশিয়া বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেল রপ্তানিকারক এবং প্রাকৃতিক গ্যাসের বড় মজুদ আছে; তাই দীর্ঘমেয়াদি সহযোগিতার ক্ষেত্রে ইউরোপের গ্রাহকদের সঙ্গে কাজ করতে প্রস্তুত।

ফ্লোরিডার গলফ ক্লাবে সংবাদ সম্মেলনে ট্রাম্প জানিয়েছেন, পুতিন ইরান ইস্যুতে সাহায্য করতে আগ্রহী। তিনি বলেন, “ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শেষ করতে পারলে সেটিই সবচেয়ে বড় সহায়তা হবে।” ট্রাম্প আরও বলেন, বৈশ্বিক তেলের দাম কমাতে যুক্তরাষ্ট্র কিছু নিষেধাজ্ঞা সাময়িকভাবে প্রত্যাহার করছে এবং প্রয়োজন হলে মার্কিন নৌবাহিনী ও সহযোগীরা হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারগুলোকে নিরাপদে পৌঁছে দেবে।

এছাড়া ট্রাম্প প্রশাসন রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা কিছু ক্ষেত্রে হ্রাস করার পরিকল্পনা করছে। বিশেষ কিছু দেশের জন্য যেমন ভারতের মতো দেশে রাশিয়ার অপরিশোধিত তেল কিনতে অনুমতি দেওয়া হতে পারে, যাতে তারা শাস্তির ভয় ছাড়াই তেল কিনতে পারে।

ক্রেমলিনের উপদেষ্টা ইউরি উশাকভ মন্তব্য করেছেন, এই আলোচনাটি দুই দেশের পরবর্তী পদক্ষেপের জন্য ‘ব্যবহারিক গুরুত্ব’ বহন করবে। উশাকভ আরও বলেন, ট্রাম্প যুদ্ধবিরতি ও দীর্ঘমেয়াদি সমাধানের মাধ্যমে ইউক্রেন যুদ্ধ দ্রুত শেষ হওয়াকে যুক্তরাষ্ট্রের স্বার্থের সঙ্গে মেলে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ট্রাম্প-পুতিনের ফোন আলোচনা ইরান যুদ্ধ ও তেল বাজার

আপডেট সময় : ০৭:০৫:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬