ঢাকা ১১:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলুন, যুদ্ধে যাই’ দেশে নারী ক্ষমতায়নের ভিত্তি স্থাপন করেন জিয়াউর রহমান : রাষ্ট্রপতি ইউনূস জমানায় চুক্তিতে নিয়োগ ৪ কূটনীতিককে ঢাকায় ফেরানো হলো অন্তর্বর্তী সরকারের সময়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে অন্ধকারে: টিআইবি ১০ মাসের সর্বোচ্চে মূল্যস্ফীতি, চাপে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা এক বছরে ধর্ষণ মামলা বেড়েছে ২৭ শতাংশ গুম হওয়া পরিবারের সন্তানদের জন্য ভাতা চালুর উদ্যোগ: মির্জা ফখরুল যুদ্ধের প্রভাব জ্বালানি খাতে, বাংলাদেশের তেলের জন্য লম্বা লাইন কুয়েতের আল-আদিরি ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের সংঘাতের আগে হরমুজ ত্যাগ করা জ্বালানিবাহী ১৫ জাহাজ চট্টগ্রামে পৌঁছাতে শুরু করেছে

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল দেখার অনুমতি পাননি সৌরভ!

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৫৬:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২ জুন ২০২১ ৩০১ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামী ১৮ জুন সাউদাম্পটেন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। ওই ফাইনাল দেখতে ইংল্যান্ড যাওয়ার কথা ছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী ও বোর্ড কর্মকর্তাদের। কিন্তু গাঙ্গুলীদের ফাইনাল দেখার অনুমতি দেয়নি ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

ফাইনাল দেখতে ইংল্যান্ডে গেলে করোনার কারণে গাঙ্গুলী ও তার সহকর্মীদের ১০ দিনের কোয়ারেন্টিনে কাটাতে হবে। এ বিষয়ে বিসিসিআইয়ের এক সিনিয়র কর্মকর্তা বলেন, ‘গাঙ্গুলী ও বোর্ডের কর্মকর্তাদের ফাইনাল দেখার জন্য ইংল্যান্ড সফরের জন্য অনুমতি দেয়নি ইসিবি।

সাধারণত বিদেশ সফর হলে বোর্ড কর্তারা মাঠে থাকেন। তবে এবার পরিস্থিতি ভিন্ন। ইংল্যান্ডে গেলে ১০ দিনের কোয়ারেন্টিনে থাকতে হতো। কিন্তু এবার আর বোর্ড কর্তাদের জন্য নিয়মে ছাড় দেয়নি ইসিবি’।

ক্রিকেটারদের জন্য এমন দীর্ঘ কোয়ারেন্টিন স্বাভাবিক হলেও বোর্ড কর্মকর্তাদের জন্য তা অস্বাভাবিক। কারণ এতদিন আগে ইংল্যান্ডে গিয়ে বসে থাকার সুযোগ সৌরভদের নেই। তাই তাদের ফাইনাল দেখা হচ্ছে না।

তবে প্রায় চার মাসের দীর্ঘ ইংল্যান্ড সফরে পরিবার নিয়ে যাওয়ার অনুমতি পেয়েছেন বিরাট কোহলির দল এবং কোচিং স্টাফেরা। ওই বোর্ড কর্মকর্তা বলেন, ‘ভারতের পুরুষ ও নারী দলের জন্য সুখবর। আসন্ন সফরে দুই দলের ক্রিকেটাররা তাদের পরিবার নিয়ে যেতে পারবে। ইসিবি সবুজ সঙ্কেত দিয়েছে’।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল দেখার অনুমতি পাননি সৌরভ!

আপডেট সময় : ০৭:৫৬:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২ জুন ২০২১