ঢাকা ১০:২৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিআরইউ নির্বাচন আপ্যায়নে নতুনত্ব ও খাবারের মানোন্নয়ন, একই পদে আবারও প্রার্থী আমিনুল হক ভূইয়া ‘ব্যর্থ’ ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসনের জবাবদিহি চান মার্কিন সিনেটর নিউইয়র্ক টাইমস শেখ হাসিনার সমর্থকদের কর্মকাণ্ড ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ গঙ্গা চুক্তির মেয়াদ শেষ ডিসেম্বরে, ন্যায্য পানির নিশ্চয়তায় গ্যারান্টি ক্লজ চায় বাংলাদেশ শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা প্রধানমন্ত্রী  মুক্তিযোদ্ধাদের সম্মান ও মর্যাদা রক্ষা রাষ্ট্রের পবিত্র দায়িত্ব, কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর জন্মদিনে ৫০ নারীর হাতে সেলাই মেশিন

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল দেখার অনুমতি পাননি সৌরভ!

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৫৬:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২ জুন ২০২১ ৩৪৫ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামী ১৮ জুন সাউদাম্পটেন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। ওই ফাইনাল দেখতে ইংল্যান্ড যাওয়ার কথা ছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী ও বোর্ড কর্মকর্তাদের। কিন্তু গাঙ্গুলীদের ফাইনাল দেখার অনুমতি দেয়নি ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

ফাইনাল দেখতে ইংল্যান্ডে গেলে করোনার কারণে গাঙ্গুলী ও তার সহকর্মীদের ১০ দিনের কোয়ারেন্টিনে কাটাতে হবে। এ বিষয়ে বিসিসিআইয়ের এক সিনিয়র কর্মকর্তা বলেন, ‘গাঙ্গুলী ও বোর্ডের কর্মকর্তাদের ফাইনাল দেখার জন্য ইংল্যান্ড সফরের জন্য অনুমতি দেয়নি ইসিবি।

সাধারণত বিদেশ সফর হলে বোর্ড কর্তারা মাঠে থাকেন। তবে এবার পরিস্থিতি ভিন্ন। ইংল্যান্ডে গেলে ১০ দিনের কোয়ারেন্টিনে থাকতে হতো। কিন্তু এবার আর বোর্ড কর্তাদের জন্য নিয়মে ছাড় দেয়নি ইসিবি’।

ক্রিকেটারদের জন্য এমন দীর্ঘ কোয়ারেন্টিন স্বাভাবিক হলেও বোর্ড কর্মকর্তাদের জন্য তা অস্বাভাবিক। কারণ এতদিন আগে ইংল্যান্ডে গিয়ে বসে থাকার সুযোগ সৌরভদের নেই। তাই তাদের ফাইনাল দেখা হচ্ছে না।

তবে প্রায় চার মাসের দীর্ঘ ইংল্যান্ড সফরে পরিবার নিয়ে যাওয়ার অনুমতি পেয়েছেন বিরাট কোহলির দল এবং কোচিং স্টাফেরা। ওই বোর্ড কর্মকর্তা বলেন, ‘ভারতের পুরুষ ও নারী দলের জন্য সুখবর। আসন্ন সফরে দুই দলের ক্রিকেটাররা তাদের পরিবার নিয়ে যেতে পারবে। ইসিবি সবুজ সঙ্কেত দিয়েছে’।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল দেখার অনুমতি পাননি সৌরভ!

আপডেট সময় : ০৭:৫৬:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২ জুন ২০২১

আগামী ১৮ জুন সাউদাম্পটেন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। ওই ফাইনাল দেখতে ইংল্যান্ড যাওয়ার কথা ছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী ও ব