টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট
- আপডেট সময় : ১২:২৪:২০ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
গাজীপুরের টঙ্গীতে ‘ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড’ নামের একটি ওষুধ উৎপাদন কারখানায় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করে চলেছে। বুধবার সকাল সোয়া ১০টার দিকে চেরাগ আলী এলাকায়।
ফায়ার সার্ভিস জানায়, গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ‘ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড’ নামের একটি ওষুধ উৎপাদন কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।
আজ বুধবার সকাল সোয়া ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন অফিসার শাহিন আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আজ সকাল সোয়া ১০টার দিকে চেরাগ আলী এলাকার ওই ওষুধ কারখানায় আগুন লাগার খবর আসে। খবর পেয়ে শাহিন আলমের নেতৃত্বে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি এবং আশপাশের আরও দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, আরও কয়েকটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাতের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।



















