ঢাকা ১০:১৫ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪০২, দুর্ঘটনার শীর্ষে মোটরসাইকেল মতিঝিলে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই বাজেট অধিবেশন ৯ জুলাই পর্যন্ত চলবে, চারদিন দুই বেলা বসবে সংসদ সন্তানহারা পরিবারকে ৮০ লাখ টাকা: প্রশাসনিক তৎপরতায় দায় স্বীকারে বাধ্য আদ-দ্বীন রামিসা হত্যা মামলার রায়, ন্যায়বিচার প্রতিষ্ঠায় রাষ্ট্রের দৃঢ় অবস্থান বজ্রপাত দেশের বিভিন্ন জেলায় ১১ জনের প্রাণহানি এটি বাংলাদেশের ও গণতন্ত্রের জয় সভাপতি নির্বাচিত হয়ে পররাষ্ট্রমন্ত্রী ব্যস্ত হওয়ার কিছু নেই, জাতিসংঘের সভাপতি পদে জয়ী হয়ে আশ্বস্ত করলেন পররাষ্ট্রমন্ত্রী হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের জেরে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে মামলা আদ-দ্বীনে  ৬ নবজাতকের মৃত্যু: হাসপাতালের অবহেলার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি

জাতিসংঘ শান্তিরক্ষা মিশন আনমিস দক্ষিণ সুদানে বাংলাদেশি শান্তিরক্ষী কর্তৃক পুলিশ বক্স হস্তান্তর

ভয়েস রিপোর্ট
  • আপডেট সময় : ০৬:৩৬:০৪ অপরাহ্ন, বুধবার, ১১ অগাস্ট ২০২১ ৩০০ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি আইএসপিআর

জাতিসংঘ শান্তিরক্ষা মিশন আনমিস, দক্ষিণ সুদানে নিয়োজিত বাংলাদেশ ব্যাটালিয়ন (ব্যানব্যাট-৪) কর্তৃক গত ২৮ জুন দক্ষিণ সুদানের ট্রাফিক পুলিশকে ৫টি পুলিশ বক্স হস্তান্তর করা হয়। জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ ব্যাটালিয়ন (ব্যানব্যাট-৪) এর নিজস্ব

অর্থায়নে নির্মিত এই পুলিশ বক্সগুলি পশ্চিম বাহর আল গজল রাজ্যের ট্রাফিক পুলিশ পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল গারমিয়ার মেকার এর নিকট হস্তান্তর করা হয়। বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানায় আইএসপিআর।

দূর্যোগপূর্ণ আবহাওয়ায় অত্যন্ত সুষ্ঠু ও সুচারুভাবে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালনে এই পুলিশ বক্স সহায়ক ভূমিকা পালন করবে। ফলে যানবাহন গমনাগমন নিয়ন্ত্রণ, সড়কের নিরাপত্তা নিশ্চিত করা এবং সড়কে অতিরিক্ত জনসমাবেশ নিয়ন্ত্রণ ইত্যাদি কার্যক্রম পরিচালনা সহজতর হবে।

পশ্চিম বাহর আল গজল রাজ্যের পুলিশ কমিশনার, ট্রাফিক পুলিশ পরিচালক, উপস্থিত অন্যান্য স্থানীয় অফিসারগণসহ স্থানীয় জনসাধারণ ব্যানব্যাট-৪ কর্তৃক গৃহীত এহেন উদ্যোগের ভূয়সী

প্রশংসা করেন। এই মহতী উদ্যোগ দক্ষিণ সুদানে নিয়োজিত বাংলাদেশি শান্তিরক্ষীদের গ্রহণযোগ্যতা ও সুনাম ভিন্ন মাত্রায় নিয়ে যাবে বলে আশা করা যায়।

দক্ষিণ সুদানে অপারেশনাল কার্যক্রমের পাশাপাশি বাংলাদেশি শান্তিরক্ষীরা জীবনের ঝুঁকি নিয়ে সড়ক দুর্ঘটনায় পতিত ব্যক্তিদের জীবন রক্ষা, সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের তদন্ত

প্রতিবেদন প্রস্তুতকরণ, ট্রাফিক লাইট স্থাপন এবং ট্রাফিক আইন পর্যালোচনা ও তা লঙ্ঘনের প্রতিবেদন প্রক্রিয়াকরণে স্থানীয় ট্রাফিক পুলিশকে প্রশাসনিক সহায়তা প্রদান করে থাকে।

অনুষ্ঠানে পশ্চিম বাহর আল গজল রাজ্যের পুলিশ কমিশনার মেজর জেনারেল সামুয়াল আজং, আনমিস এর সেক্টর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মিশো হ্যাগস সিয়োম, ইউএনপিওএল এর

প্রধান সমন¡য়ক এমএস উমামা, জনকল্যাণমূলক কার্যক্রমের অফিসার, পিআরও এবং ব্যানব্যাট-৪ এর কন্টিজেন্ট কমান্ডার কর্নেল সেলিম আল আজাদসহ অন্যান্য অফিসারগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জাতিসংঘ শান্তিরক্ষা মিশন আনমিস দক্ষিণ সুদানে বাংলাদেশি শান্তিরক্ষী কর্তৃক পুলিশ বক্স হস্তান্তর

আপডেট সময় : ০৬:৩৬:০৪ অপরাহ্ন, বুধবার, ১১ অগাস্ট ২০২১