ঢাকা ১২:১১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা রোববার বঙ্গভবন ছাড়ছেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৫৪ অনুচ্ছেদ মেনে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি: স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁর পদত্যাগপত্রে যা লিখেন রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন আপনারা যেমন শুনেছেন, আমিও তেমনই শুনেছি  স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করতে যাচ্ছেন, জোরালো হচ্ছে রাজনৈতিক আলোচনা

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় বাংলাদেশ বিশ্বের মডেল: ড. মোমেন

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০২:৪৪:৩৮ অপরাহ্ন, রবিবার, ৩১ অক্টোবর ২০২১ ৩৭০ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় বাংলাদেশ বিশ্বে ‘মডেল’ হয়ে উঠেছে। বৈশ্বিক ফোরামে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে বাংলাদেশ অগ্রণী ভূমিকা রাখছে। কম কার্বন নিঃসরণকারী হয়েও বাংলাদেশ পৃথিবীর সপ্তম জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ। জাতিসংঘ দিবস উপলক্ষে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশে (আইইউবি) আয়োজিত সম্মেলনে এ কথা বলেন বাংলাদেশের বিদেশমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

ক্লাইমেট ভালনারেবল ফোরামের চেয়ারম্যান হিসেবে ৪৮টি জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশের মধ্যে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন মোকাবেলায়, বিশেষ করে অভিযোজনের ক্ষেত্রে বৈশ্বিক পরিমণ্ডলে এক মডেলে পরিণত হয়েছে।

সরকারের বিভিন্ন কর্মসূচি তুলে ধরে ড. মোমেন বলেন, বাংলাদেশ ইতোমধ্যে ব্যয়বহুল হলেও সোলারপ্লান্টসহ বেশকিছু জলবায়ু সহনশীল প্রকল্প গ্রহণ করেছে। এছাড়া আমরা মুজিব জলবায়ু সমৃদ্ধি প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ অক্টোবর এ সম্মেলনের আয়োজন করে আইইউবি’র গ্লোবাল স্টাডিজ অ্যান্ড গভর্নেন্স প্রোগ্রাম, সেন্টার ফর বে অব বেঙ্গল স্টাডিজ ও ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভলপমেন্ট।

জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রাকে কেন্দ্র করে দিনব্যাপী সম্মেলনকে গভর্নিং ন্যাচার, গভর্নিং বে অব বেঙ্গল এবং গভর্নিং সাসটেইনেবিলিটি শিরোনামে ভাগ করা হয়।

সম্মেলনের শেষ পর্বে ‘আওয়ার প্ল্যানেট, আওয়ার ফিউচার’ শিরোনামে রচনা প্রতিযোগিতায় বিজয়ী ১০ জনের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মশিউর রহমান।

বিভিন্ন সেশনে বক্তব্য দেন ড. মশিউর, বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক মিয়া সেপ্পো, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার, জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি, ভারতের হাই কমিশনার বিক্রম কে দোরাস্বামী, শ্রীলংকার রাষ্ট্রদূত

অধ্যাপক সুদর্শন ডিএস সেনিভিরাত্নে, ক্লাইমেট ভালনারেবল ফোরামের বিশেষ দূত আবুল কালাম আজাদ, ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্টের পরিচালক ড. সলিমুল হক, অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য, সেন্ট্রাল ফাউন্ডেশন ফর ইন্টারন্যাশনাল আন্ড স্ট্রাটেজিক স্টাডিজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কমোডোর মোহাম্মাদ নূরুল আবসার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় বাংলাদেশ বিশ্বের মডেল: ড. মোমেন

আপডেট সময় : ০২:৪৪:৩৮ অপরাহ্ন, রবিবার, ৩১ অক্টোবর ২০২১