ঢাকা ০৮:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিএসসিসি’র সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেফতার চাহিদা ২১ লাখ টন নোনা জলের চাষাবাদে ব্যস্ত দক্ষিণ উপকূলের চাষিরা শিগগিরই নতুন তারিখ গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ডের সভা স্থগিত তথ্য পাচারের সন্দেহে পুলিশের শতাধিক কর্মকর্তা নজরদারিতে গণতন্ত্র রক্ষায় ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর রাজনীতিতে আসার আগে নিজেকে যোগ্য করে গড়ে তোলার পরামর্শ প্রধানমন্ত্রীর চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিন পিং, আলোচনায় যেসব বিষয় চার ঘণ্টা বন্ধ থাকার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু সুস্থ, সুন্দর ও সমৃদ্ধ দেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির প্রধানমন্ত্রীর হাত ধরে ডিসেম্বরে উন্মোচন হচ্ছে পর্যটন মহাপরিকল্পনা

চার ঘণ্টা বন্ধ থাকার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১০:৩৪:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে

চার ঘণ্টা বন্ধ থাকার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দীর্ঘ চার ঘণ্টা বন্ধ থাকার পর যুক্তরাষ্ট্রের সব বিমানবন্দরে আবারও শুরু হয়েছে উড়োজাহাজ চলাচল। বিমান চলাচল নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোর অভ্যন্তরীণ যোগাযোগব্যবস্থায় গুরুতর ত্রুটি দেখা দেওয়ায় দেশটির বিমানবন্দরগুলোতে উড়োজাহাজের উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছিল ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)।

স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি ফ্লাইট চলাচল পুনরায় শুরুর বিষয়টি নিশ্চিত করেন।

ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, সাংবাদিকদের শন ডাফি জানান, প্রায় চার ঘণ্টা পর যুক্তরাষ্ট্রের আকাশপথে আবারও উড়োজাহাজ চলাচল শুরু হয়েছে। ‘পুরোনো হার্ডওয়্যারের কারণে’ এ বিপর্যয় ঘটেছে বলে জানান তিনি।

এদিকে, সাইবার হামলা কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কোনো ত্রুটির কারণে এ বিপর্যয় ঘটেছে কি না, সে বিষয়ে আগেই সন্দেহ নাকচ করেছিলেন যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন। তিনি জানান, এ ঘটনায় কোনো সাইবার হামলার সংশ্লিষ্টতা নেই। মাইক্রোসফটের কোনো ত্রুটির কারণেও ফ্লাইট চলাচল বন্ধ হয়নি।

সূত্র: রয়টার্স

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চার ঘণ্টা বন্ধ থাকার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু

আপডেট সময় : ১০:৩৪:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬