ঢাকা ১১:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নৃশংস ৭ বছরের শিশুর হাত চেপে ধরেন স্ত্রী আঙ্গুল কাটেন পুলিশ  কনস্টেবল জাতিসংঘ সফর শেষে সচিবালয়ে ফিরলেন প্রধানমন্ত্রী, শুরু দাপ্তরিক কার্যক্রম জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় চীনের সমর্থন অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত ১৮ দেশের বাজারকেন্দ্রিক রপ্তানি কৌশল প্রণয়ন করছে সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সরকারের সমালোচনা এনসিপি আহ্বায়কের কাগজে নদীর সংখ্যা বাড়ছে নদী রক্ষাই এখন সবচেয়ে বড় সংকট সাশ্রয়ী আবাসন অর্থায়নে বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি শেরপুর সীমান্তে ভারতীয় সাবান-মদ জব্দ বিজিবির গরু আটক নিয়ে চাঞ্চল্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই: ইরান

গরু ব্যবসায়ীকে হত্যা করে সাড়ে ১৪ লাখ টাকা লুট

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৬:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুন ২০২৩ ২৩৯ বার পড়া হয়েছে

ছবি:সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

গরু ব্যবসায়ীকে হত্যা করে সাড়ে ১৪ লাখ টাকা লুট করে নেয় ডাকাত দল। বগুড়ার এই ব্যবসায়ী ঢাকায় গরু বিক্রি করে বগুড়ায় ফিরছিল। নাটোরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড় থেকে শহিদুল ইসলামের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত শহিদুল বগুড়ার সারিয়াকান্দি থানার নিজকলাইল গ্রামে ফিরছিলেন।

বুধবার রাত সাড়ে ১১টার দিকের এ ঘটনায় একজন নিখোঁজসহ তিনজন আহত হয়েছেন।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ঢাকায় গরু বিক্রি করে মঙ্গলবার রাতে ট্রাকে করে পাঁচজন ব্যবসায়ী বাড়ি ফিরছিলেন। ট্রাকটি গাজিপুর জেলার চন্দ্রা এলাকা পার হওয়ার পরই ট্রাকে থাকা ডাকাতদল অস্ত্রের মুখে গরু ব্যবসায়ীদের হাত-পা ও মুখ বেঁধে ফেলে। পরে তাদের কাছে থাকা গরু বিক্রির সাড়ে ১৪ লাখ টাকা লুটে নেয়।

এসময় ডাকাতদের নির্যাতনে শহিদুল ইসলামের মৃত্যু হয়। নির্যাতনের পর আব্দুস সালাম নামে এক ব্যবসায়ীকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কোন এক স্থানে ফেলে দেয় ডাকাতরা।

নিহত শহিদুলসহ নুরুল ইসলাম ও ইউনুস আলীকে নাটোরের বড়াইগ্রাম উপজেলার আগ্রান এলাকায় ট্রাক থেকে ফেলে দিয়ে ট্রাক নিয়ে পালিয়ে যায় ডাকাতরা। এ ঘটনায় আরেকজন নিখোঁজ রয়েছেন। খবর পেয়ে পুলিশ হতাহতদের উদ্ধার করে। এ ঘটনায় ডাকতদের আটক করতে মাঠে নেমেছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :