ঢাকা ১১:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নৃশংস ৭ বছরের শিশুর হাত চেপে ধরেন স্ত্রী আঙ্গুল কাটেন পুলিশ  কনস্টেবল জাতিসংঘ সফর শেষে সচিবালয়ে ফিরলেন প্রধানমন্ত্রী, শুরু দাপ্তরিক কার্যক্রম জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় চীনের সমর্থন অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত ১৮ দেশের বাজারকেন্দ্রিক রপ্তানি কৌশল প্রণয়ন করছে সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সরকারের সমালোচনা এনসিপি আহ্বায়কের কাগজে নদীর সংখ্যা বাড়ছে নদী রক্ষাই এখন সবচেয়ে বড় সংকট সাশ্রয়ী আবাসন অর্থায়নে বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি শেরপুর সীমান্তে ভারতীয় সাবান-মদ জব্দ বিজিবির গরু আটক নিয়ে চাঞ্চল্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই: ইরান

গণভোট নয়, এখন দরকার গণতন্ত্র পুনরুদ্ধার : বিএনপি মহাসচিব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
  • আপডেট সময় : ০৫:০৫:২৯ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫ ১৮৮ বার পড়া হয়েছে

গণভোট নয়, এখন দরকার গণতন্ত্র পুনরুদ্ধার : বিএনপি মহাসচিব

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,গণভোট নয়, এখন দরকার গণতন্ত্র পুনরুদ্ধার ।

তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই। তিনি অভিযোগ করেন, বর্তমান সংকট অন্তর্বর্তী সরকারই তৈরি করেছে। শনিবার (১ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে মুক্তিযোদ্ধা দলের এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, অত্যন্ত পরিকল্পিতভাবে একটি মহল একাত্তরকে ভুলিয়ে দিতে চায়। কিন্তু সেটা সম্ভব নয়, কারণ একাত্তরেই আমাদের জন্ম। মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি এখনও ষড়যন্ত্রে লিপ্ত। তিনি আরও বলেন, “অভ্যুত্থানের তিন মাসের মধ্যে নির্বাচন হলে অপশক্তি মাথা চাড়া দিয়ে উঠতে পারত না। আমাদের ৩১ দফায় সব সংস্কারের দিকনির্দেশনা দেওয়া আছে, আমরাই সংস্কারের পক্ষে।

পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি নিয়ে ফখরুল বলেন, পিআর হবে কিনা, সে সিদ্ধান্ত আগামী সংসদ নেবে। পিআর না হলে নির্বাচন হবে না—এ কথা বলে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে।

শেখ হাসিনার সাম্প্রতিক সাক্ষাৎকার প্রসঙ্গে তিনি বলেন, ভারতে বসে শেখ হাসিনা বিভিন্ন মিডিয়ায় ইন্টারভিউ দিচ্ছেন। আমরা ভারত সরকারকে অনুরোধ করছি, তাকে দেশে ফিরিয়ে দিন, কারণ তাকে বিচারের মুখোমুখি হতে হবে।

মির্জা ফখরুল দাবি করেন, সব ষড়যন্ত্র রুখে দিয়ে বিএনপি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :