ঢাকা ০৬:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: তারেক রহমান সোনার ভরিতে ৩২৬৫ ও রুপার ভরিতে ৩৫০ টাকা কমলো জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক নুরুন নাহার বেগম সদস্য সচিব জেসমীন নূর প্রিয়াংকা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধে অচলাবস্থা, আলোচনায় চাপ বাড়াচ্ছে পাকিস্তান হরমুজে নৌ-সংঘাত: ইরানের হামলায় তিন জাহাজ ক্ষতিগ্রস্ত, আটক দুটি ১০ বছর পর তনু হত্যা রহস্যে অগ্রগতি, সাবেক সেনা সদস্য রিমান্ডে পাচারের অর্থ উদ্ধারে ১০ দেশের সঙ্গে চুক্তি প্রক্রিয়াধীন: সংসদে প্রধানমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে টান: প্যাট্রিয়ট ও থাডের অর্ধেক প্রায় শেষ ভারত-শাসিত কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি

খালেদা জিয়া, তারেক জিয়া, বিচারপতি সাত্তারও জিয়ার মরদেহ দেখেনি : তথ্যমন্ত্রী

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১২:১৭:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ অগাস্ট ২০২১ ২৩৭ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথা তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন,

জিয়াউর রহমানের মরদেহ কেউ দেখেনি। ‘খালেদা জিয়া, তারেক জিয়া, বিচারপতি সাত্তারও

জিয়ার মরদেহ দেখেনি। তবে জ্বিন কিংবা ভূতে দেখেছে কি না আমি জানি না।

শুক্রবার চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে ১৫ ও ২১ আগস্টে নিহতদের স্মরণে আয়োজিত

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। চট্টগ্রাম উত্তরজেলা

ছাত্রলীগ এ আলোচনা সভার আয়োজন করে। এসময় তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সত্য কথা বলেছেন, চন্দ্রিমা উদ্যানে জিয়াউর  রহমানের কোনও মরদেহ নেই। সেটি যখন

প্রধানমন্ত্রী বললেন, বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্যও দিয়েছেন, অবশ্য সেটা

না দিলে তার মহাসচিব পদ থাকে কি না সেটাও একটা ব্যাপার। ড. হাছান মাহমুদ বলেন, আমি

তো চট্টগ্রামের রাঙ্গুনিয়ার মানুষ। রাঙ্গুনিয়ার পোমরা ইউনিয়নে  নাকি জিয়াউর রহমানকে প্রথম

কবর দেওয়া হয়েছিল। সেখানেও জিয়াউর রহমানকে কবর দিতে  কেউ দেখেনি। একটা বাক্স

দেখেছিল। সেদিনকার প্রত্যক্ষদর্শী বর্তমানে সেই ইউনিয়নের  চেয়ারম্যান কুতুব উদ্দিন, তিনিও

আমাকে জানিয়েছেন, আমরা জিয়াকে দেখিনি। সে সময়ের  আরও অনেকেই জীবিত। কথিত

প্রথম কবরেও জিয়াউর রহমানের মরদেহ কেউ দেখেনি। বিএনপিকে অসত্য এবং মিথ্যাচারের

রাজনীতি থেকে বেরিয়ে আসার অনুরোধ জানিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেছেন, সম্পূর্ণ মিথ্যা

এবং অসত্যের ওপর বিএনপির রাজনীতি দাঁড়িয়ে আছে। মিথ্যা আর অসত্যের ওপর রাজনীতি

করে বেশিদিন ঠিকে  থাকা যায় না, এটিই হচ্ছে ইতিহাসের শিক্ষা। উত্তর জেলা ছাত্রলীগের

সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক  মুহাম্মদ রেজাউল

করিমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উত্তরজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা

পরিষদের চেয়ারম্যান এম এ সালাম, সাধারন  সম্পাদক শেখ মো. আতাউর রহমান, উত্তর জেলা

আওয়ামী লীগ নেতা স্বজন কুমার তালুকদার, দেবাশীষ পালিত, জসিম উদ্দিন শাহ, শাহজাহান

সিকদার,  নজরুল ইসলাম তালুকদার, ইদ্রিছ আজগর, গিয়াস উদ্দিন, ইফতেখার হোসেন বাবুল,

আকতার  হোসেন খাঁন, শফিকুল ইসলাম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

খালেদা জিয়া, তারেক জিয়া, বিচারপতি সাত্তারও জিয়ার মরদেহ দেখেনি : তথ্যমন্ত্রী

আপডেট সময় : ১২:১৭:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ অগাস্ট ২০২১