ঢাকা ১১:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন টোল বসানোর পরিকল্পনা: হরমুজ প্রণালি পুনরায় খুলতে যাচ্ছে ইরান-ওমান দ্বিপক্ষীয় সম্পর্ক ও বৈশ্বিক সহযোগিতা জোরদারে একমত বাংলাদেশ-রাশিয়া পুশইন বন্ধে ভারতকে ১৩টি চিঠি: সীমান্তে বাড়তি সতর্কতা, আজ দিল্লিতে বিজিবি-বিএসএফ বৈঠক ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪০২, দুর্ঘটনার শীর্ষে মোটরসাইকেল মতিঝিলে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই বাজেট অধিবেশন ৯ জুলাই পর্যন্ত চলবে, চারদিন দুই বেলা বসবে সংসদ সন্তানহারা পরিবারকে ৮০ লাখ টাকা: প্রশাসনিক তৎপরতায় দায় স্বীকারে বাধ্য আদ-দ্বীন রামিসা হত্যা মামলার রায়, ন্যায়বিচার প্রতিষ্ঠায় রাষ্ট্রের দৃঢ় অবস্থান বজ্রপাত দেশের বিভিন্ন জেলায় ১১ জনের প্রাণহানি এটি বাংলাদেশের ও গণতন্ত্রের জয় সভাপতি নির্বাচিত হয়ে পররাষ্ট্রমন্ত্রী

কয়লা সংকটে বন্ধ হল পায়রা বিদ্যুৎকেন্দ্র

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৯:৪৪ অপরাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩ ১৯৬ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিনিধি, ঢাকা

কয়লা সংকটে বন্ধ হয়ে গেল ১৩২০ মেগাওয়াটারের বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানির (বিসিপিসি)। এটি বাংলাদেশের সবচেয়ে বড় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র। এতে করে বিদ্যুতের লোডশেডিং আরও প্রকট হল। পায়রা এমন এক সময় বন্ধ হল, যখন বাংলাদেশ জুড়ে তীব্র তাপদাহ বয়ে যায়। এরই মধ্যে সোমবার থেকে দেশের সকল প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশের দক্ষিণবঙ্গের পটুয়াখালী জেলার পায়রা নদীর তীরে গড়ে ওঠা ১ হাজার ৩২০ মেগাওয়াট পায়রা বিদ্যুৎকেন্দ্রটি বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানির (বিসিপিসি) ব্যবস্থাপনা পরিচালক এ এম খোরশেদুল আলম জানিয়েছেন, কয়লার অভাবে সোমবার দুপুর থেকে পুরোপুরি বন্ধ হয় যায় পায়রা। কয়লার বকেয়ার ১০ কোটি ডলার পরিশোধ করা হয়েছে।

যত দ্রুত কয়লা আনা যায়, তার চেষ্টা চালানো হচ্ছে। নতুন করে কয়লা এলে চলতি মাসের শেষ নাগাদ উৎপাদন ফিরতে পারে পায়রা। সূত্রের খবর, বেশ কিছুদিন ধরে কেন্দ্রটি দৈনিক গড়ে ১ হাজার ২০০ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ সরবরাহ করে আসছিল। কয়লার অভাবে ২৫ মে কেন্দ্রের একটি ইউনিট বন্ধ হয়। এরপর ৬৬০ মেগাওয়াট ক্ষমতার বাকি ইউনিট থেকে দৈনিক ৩০০ থেকে ৬২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছিল।

মজুদ কয়লায় ২ জুন পর্যন্ত চালানোর কথা থাকলেও উৎপাদন কমিয়ে দিয়ে দুই দিন বাড়তি চালানো হয়। এখন উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেল। জানা গেছে, কয়লা আমদানির ঋণপত্র খোলা হয়েছে। ১২ জুন জাহাজে কয়লা তোলার কথা রয়েছে। কয়লা আসতে অন্তত ২৫ দিন সময় লাগতে পারে। সে হিসাবে জুনের শেষ সপ্তাহে ফের পায়রায় উৎপাদন শুরু হতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কয়লা সংকটে বন্ধ হল পায়রা বিদ্যুৎকেন্দ্র

আপডেট সময় : ০৭:৩৯:৪৪ অপরাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩