ঢাকা ০৫:১৮ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪০২, দুর্ঘটনার শীর্ষে মোটরসাইকেল মতিঝিলে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই বাজেট অধিবেশন ৯ জুলাই পর্যন্ত চলবে, চারদিন দুই বেলা বসবে সংসদ সন্তানহারা পরিবারকে ৮০ লাখ টাকা: প্রশাসনিক তৎপরতায় দায় স্বীকারে বাধ্য আদ-দ্বীন রামিসা হত্যা মামলার রায়, ন্যায়বিচার প্রতিষ্ঠায় রাষ্ট্রের দৃঢ় অবস্থান বজ্রপাত দেশের বিভিন্ন জেলায় ১১ জনের প্রাণহানি এটি বাংলাদেশের ও গণতন্ত্রের জয় সভাপতি নির্বাচিত হয়ে পররাষ্ট্রমন্ত্রী ব্যস্ত হওয়ার কিছু নেই, জাতিসংঘের সভাপতি পদে জয়ী হয়ে আশ্বস্ত করলেন পররাষ্ট্রমন্ত্রী হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের জেরে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে মামলা আদ-দ্বীনে  ৬ নবজাতকের মৃত্যু: হাসপাতালের অবহেলার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি

কোনো দেশকে সংশোধনের যুদ্ধে জড়াবে না মার্কিন যুক্তরাষ্ট্র : বাইডেন

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৩৭:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১ ৪৬০ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফাইল ছবি

মনে করা হচ্ছে আফগানিস্তানে ভয়াবহ বিপর্যয়ে পড়ে চরম শিক্ষা হয়েছে আমেরিকার। এ কারণে সংশোধনের জন্য কোন দেশের সঙ্গে যুদ্ধে জড়াবে না দেশটি। আমেরিকার বিদেশনীতি এরকম পরিবর্তনের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সময় রক্তপাত ও নৈরাজ্যকর পরিস্থিতির দায় নিজের কাঁধে নিয়ে তিনি বলেছেন, এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের বিদেশনীতিতে নতুন যুগের সূচনা ঘটবে, যেখানে সামরিক শক্তির ওপর নির্ভরতা কমে আসবে।

সোমবার মধ্যরাতে সর্বশেষ মার্কিন সেনাদল প্রাণ নিয়ে কোনোমতে কাবুল ত্যাগ করে। এর ২৪ ঘণ্টায় মাথায় হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ কথা বললেন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি আরও বলেন, বিদেশে আমেরিকার ভূমিকা পরিবর্তনের এটাই সময়। এ

সিদ্ধান্ত শুধু আফগানিস্তান নিয়েই নয়, এটা অন্য কোন দেশ পুনর্গঠনে বৃহৎ পরিসরে সামরিক অভিযান চালানোর যুগেরও সমাপ্তি।

আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত যথাযথ ছিল দাবি করে জো বাইডেন বলেন, এক বছর আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে তালেবানের হওয়া চুক্তির আওতায় পাঁচ হাজার তালেবান বন্দীকে

মুক্তি দেওয়া হয়েছে। সেখানে তালেবানের শীর্ষস্থানীয় সামরিক কমান্ডাররাও ছিলেন। তারাই আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিতে বড় ভূমিকা রেখেছেন।

বাইডেন এ ভাষণ দেওয়ার কয়েক ঘণ্টা আগেই ফাঁস হয় তার সঙ্গে আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনির টেলিফোন কথোপকথনের রেকর্ড। দুই নেতার মধ্যে গত ২৩ জুলাই কথোপকথন হয়।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, কথোপকথন থেকে বোঝা যায়, দুই নেতার কেউ টের পাননি যে আফগানিস্তানে সামরিক বিপর্যয় এত কাছে।

টেলিফোন আলাপে আশরাফ গনি আফগানিস্তানের সংকটময় পরিস্থিতি নিয়ন্ত্রণের পরিকল্পনা তুলে ধরতে পারলে তাকে সহায়তার প্রস্তাব দেন বাইডেন। সামরিক সক্ষমতা বাড়ানোর জন্য আশরাফ গনিকে ক্ষমতাবান আফগানদের দলে ভেড়ানোর পরামর্শ দেন তিনি। আফগান

বাহিনীর প্রশংসাও করতে শোনা যায় বাইডেনকে। তিনি বলেন, ‘৭০ থেকে ৮০ হাজার তালেবান যোদ্ধার বিপরীতে আপনার তিন লাখ প্রশিক্ষিত সেনাবাহিনী রয়েছে। সূত্র : পার্সটুডে

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কোনো দেশকে সংশোধনের যুদ্ধে জড়াবে না মার্কিন যুক্তরাষ্ট্র : বাইডেন

আপডেট সময় : ০৭:৩৭:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১