ঢাকা ০৫:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নৃশংস ৭ বছরের শিশুর হাত চেপে ধরেন স্ত্রী আঙ্গুল কাটেন পুলিশ  কনস্টেবল জাতিসংঘ সফর শেষে সচিবালয়ে ফিরলেন প্রধানমন্ত্রী, শুরু দাপ্তরিক কার্যক্রম জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় চীনের সমর্থন অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত ১৮ দেশের বাজারকেন্দ্রিক রপ্তানি কৌশল প্রণয়ন করছে সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সরকারের সমালোচনা এনসিপি আহ্বায়কের কাগজে নদীর সংখ্যা বাড়ছে নদী রক্ষাই এখন সবচেয়ে বড় সংকট সাশ্রয়ী আবাসন অর্থায়নে বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি শেরপুর সীমান্তে ভারতীয় সাবান-মদ জব্দ বিজিবির গরু আটক নিয়ে চাঞ্চল্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই: ইরান

কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী সমাবেশে জনতার ঢল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪১:২৩ অপরাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩ ২১০ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

কোটালীপাড়ায় মিছিলে-স্লোগানে মুখরিত জনসভাস্থলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কানায় কানায় পরিপূর্ণ জনসভাস্থলে দুপুর সাড়ে ১২টার দিকে পৌঁছান তিনি। এসময় নেতাকর্মীরা তাকে স্লোগান দিয়ে জনসভাস্থলে স্বাগত জানান।

প্রধানমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ভাঙারহাট এলাকা মুখরিত হয়ে উঠেছে। উৎসবের আমেজে নেতাকর্মী ও সাধারণ মানুষ মিছিল সহকারে জনসভাস্থলে আসছেন।

শনিবার সকাল ৮ টা থেকে প্রধানমন্ত্রীর নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ভাঙারহাট তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠের নির্বাচনী জনসভায় নেতাকর্মী ও সাধারণ মানুষ প্রবেশ শুরু করেন। সকাল ৯ টার আগেই জনসভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

জনসভার স্থল ছাপিয়ে প্রায় ৫ কিলোমিটার এলাকা জনসমুদ্রে পরিণত হয়েছে। সকাল ৯ টায় কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্র নাথ বিশ্বাসের সভাপতিত্বে প্রধানমন্ত্রীর জনসভা শুরু হয়।

৪ বছর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ নির্বাচনী এলাকায় জনসভা করছেন তাই তাকে এক নজর দেখতে জড়ো হয়েছেন লাখ লাখ মানুষ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :