ঢাকা ০৪:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নৃশংস ৭ বছরের শিশুর হাত চেপে ধরেন স্ত্রী আঙ্গুল কাটেন পুলিশ  কনস্টেবল জাতিসংঘ সফর শেষে সচিবালয়ে ফিরলেন প্রধানমন্ত্রী, শুরু দাপ্তরিক কার্যক্রম জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় চীনের সমর্থন অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত ১৮ দেশের বাজারকেন্দ্রিক রপ্তানি কৌশল প্রণয়ন করছে সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সরকারের সমালোচনা এনসিপি আহ্বায়কের কাগজে নদীর সংখ্যা বাড়ছে নদী রক্ষাই এখন সবচেয়ে বড় সংকট সাশ্রয়ী আবাসন অর্থায়নে বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি শেরপুর সীমান্তে ভারতীয় সাবান-মদ জব্দ বিজিবির গরু আটক নিয়ে চাঞ্চল্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই: ইরান

কূটনৈতিক স্থাপনায় হামলা পূর্বপরিকল্পিত ভারতীয় হাইকমিশনারকে তীব্র নিন্দা ঢাকার

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৩৮:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫ ৪১৬ বার পড়া হয়েছে

 ভারতীয় হাইকমিশনারকে তলব করে তীব্র নিন্দা ঢাকার : ফাইল ছবি

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতে বাংলাদেশের কূটনৈতিক মিশন ঘিরে বিক্ষোভ নিয়ে ঢাকার উদ্বেগের জবাবে দিল্লির তরফে যে প্রতিশ্রুতি এসেছে, তা প্রতিফলন দেখতে চাইছে অন্তর্বর্তীকালীন সরকার। মঙ্গলবার বিকালে সাংবাদিকদের প্রশ্নে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস এম মাহবুবুল আলম বলেছেন, ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনারকে তলব করে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে। এ সময় ভারতের পক্ষ থেকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখার প্রতিশ্রুতি দেয়া হয়েছে। বাংলাদেশ আশা করে, এই প্রতিশ্রুতি দ্রুত কার্যকর পদক্ষেপে প্রতিফলিত হবে।

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে নয়াদিল্লি ও শিলিগুড়িতে বাংলাদেশের কূটনৈতিক স্থাপনায় হামলা ও ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে ঢাকা। এসব ঘটনাকে পূর্বপরিকল্পিত সহিংসতা ও ভয়ভীতি প্রদর্শন উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার।

সরকারের ভাষ্য, এ ধরনের ঘটনা কেবল কূটনৈতিক কর্মীদের নিরাপত্তার জন্য হুমকি নয় বরং পারস্পরিক শ্রদ্ধাবোধ, শান্তি ও সহনশীলতার মূল্যবোধের পরিপন্থি। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে নয়াদিল্লি ও শিলিগুড়িতে বাংলাদেশের কূটনৈতিক স্থাপনায় সংঘটিত হামলা ও ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। এসব ঘটনাকে পূর্বপরিকল্পিত সহিংসতা ও ভয়ভীতি প্রদর্শনের উদাহরণ হিসেবে আখ্যায়িত করে তীব্র নিন্দা জানিয়েছে ঢাকা।

মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রণালয়ে ভারতীয় হাইকমিশনারকে তলবের পর প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অবস্থান তুলে ধরা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক রীতিনীতির পরিপন্থি এসব ঘটনা কেবল কূটনৈতিক কর্মী ও স্থাপনাগুলোর নিরাপত্তার জন্য হুমকি নয়; বরং পারস্পরিক শ্রদ্ধাবোধ, শান্তিপূর্ণ সহাবস্থান ও সহনশীলতার মৌলিক নীতির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ।

দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনের কাছে মঙ্গলবার বিক্ষোভ করে দুটি হিন্দুত্ববাদী সংগঠন। ছবি: শশী শেখর কাশ্যপ / দ্য  হিন্দু
দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনের কাছে মঙ্গলবার বিক্ষোভ করে দুটি হিন্দুত্ববাদী সংগঠন। ছবি: শশী শেখর কাশ্যপ / দ্য হিন্দু

পররাষ্ট্রমন্ত্রণালয় সূত্র জানায়, হাইকমিশনার প্রণয় ভার্মা মন্ত্রণালয়ে উপস্থিত হন এবং পররাষ্ট্রসচিব সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে সাক্ষাৎ করেন।

সংক্ষিপ্ত এ সাক্ষাতে বাংলাদেশ পক্ষ ২০ ডিসেম্বর নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রাঙ্গণ ও আবাসিক এলাকার বাইরে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং ২২ ডিসেম্বর শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কেন্দ্রে উগ্রপন্থি গোষ্ঠীর ভাঙচুরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবহিত করে।

এ ছাড়া ভারতে অবস্থিত বাংলাদেশের বিভিন্ন কূটনৈতিক মিশনের সামনে সহিংস বিক্ষোভের ঘটনাগুলোকে উদ্বেগজনক হিসেবে উল্লেখ করা হয়।

বাংলাদেশ সরকার সংশ্লিষ্ট ঘটনাগুলোর পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত, দোষীদের জবাবদিহির আওতায় আনা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানায়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক দায়বদ্ধতা অনুযায়ী কূটনৈতিক মিশন, কর্মী ও স্থাপনাগুলোর মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে ভারত সরকার অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে, এমন প্রত্যাশা ব্যক্ত করেছে বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :