ঢাকা ০৮:২১ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ঢাকা-নয়াদিল্লির নতুন প্রত্যাশা খুব দ্রুত বিশ্ববাজারে কমবে জ্বালানি তেলের দাম: ট্রাম্প ইসরায়েলে বহুমুখী হামলার প্রস্তুতি, মিত্রদের একজোট করছে ইরান এলএনজি সংরক্ষণ ও গ্যাসে রূপান্তরে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র নিউ মেক্সিকো’র নাম পরিবর্তন করে নিউ আমেরিকা রাখার প্রস্তাব ট্রাম্পের রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ ব্যাটারিচালিত অটো নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ডেঙ্গুর ভয়াবহ ছোবল একদিনে রেকর্ড ১,৫৫৮ ভর্তি, মৃত্যু ৪ বাংলাদেশ-ভারত সম্পর্ক সুদৃঢ় করতে সাংস্কৃতিক আদান-প্রদানে গুরুত্ব

কুমুদিনী হাসপাতালে লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সামগ্রী প্রদান

ভয়েস রিপোর্ট, ঢাকা
  • আপডেট সময় : ০৯:৪৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১ ৩৯৩ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি ভারতীয় হাইকমিশন

এক সময়ের চিকিৎসার বাতিঘর মির্জাপুর কুমুদিনী হাসপাতালে একটি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স এবং প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী উপহার দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ভারত সরকার এবং জনগণের তরফে ঢাকায় নিযুক্ত হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী অ্যাম্বুলেন্স এবং অক্সিজেন

সিলিন্ডার, শ্বাস-প্রশ্বাস সহায়ক সরঞ্জাম ইত্যাদি চিকিৎসাসামগ্রী কুমুদিনী কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা এবং হাসপাতালটির পরিচালক ড. প্রদীপ কুমার রায়ের কাছে হস্তান্তর করেন। ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বার্তায় এতথ্য জানানো হয়।

সম্পূর্ণ নতুন এসএমএল ব্র্যান্ডের আধুনিক, জরুরি জীবন রক্ষাকারী যন্ত্রপাতি দ্বারা সজ্জিত অ্যাম্বুলেন্সটি চিকিৎসার জন্য হাসপাতালগামী রোগীদের মানসম্মত জরুরীসেবা এবং ট্রমা লাইফ সাপোর্ট প্রদান করতে প্যারামেডিক এবং প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিদের সাহায্য করবে।

চলতি বছরের মার্চ মাসে ভারতের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ সফরকালে ১০৯ টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহারের ঘোষণা দেন। সেই কর্মসূচির অংশ হিসেবে লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স পেলো কুমুদিনী হাসপাতাল। অ্যাম্বুলেন্সটি এবং চিকিৎসাসামগ্রীগুলো কুমুদিনী

হাসপাতাল কর্তৃক মির্জাপুর, টাঙ্গাইল এবং তার আশেপাশের মানুষের জন্য কোভিড মহামারীকালে এবং তার বাইরেও মানসম্মত চিকিৎসা সেবা প্রদানে সহায়তা করবে। লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্সটি মহামারী পরবর্তীকালেও বাংলাদেশের জনগণের জন্য কুমুদিনী

হাসপাতালের মানসম্মত চিকিৎসাসেবা প্রদান করতে পারবে। উপহারটি বাংলাদেশের মানুষের বিশেষ বন্ধুত্বের প্রতি ভারতের অটুট এবং দীর্ঘমেয়াদী অঙ্গীকারের প্রতিফলন।

এসময় কুমুদিনী কমপ্লেক্স পূজা প্যান্ডেলে শ্রদ্ধা নিবেদন করেন হাইকমিশনার। বিক্রম দোরাইস্বামী সবাইকে মহানবমীর শুভেচ্ছা জানান। পূজার আনন্দ এবং সমগ্র মানবতার সেবার মনোভাব বাংলাদেশের মানুষের উদার ও অন্তর্ভুক্তিমূলক ঐতিহ্যকে প্রতিফলিত করে। যেমনটি

মুক্তিযুদ্ধের আদর্শে নির্ধারিত হয়েছে এবং যার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালে বাংলাদেশের জনগণের স্বাধীনতার সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কুমুদিনী হাসপাতালে লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সামগ্রী প্রদান

আপডেট সময় : ০৯:৪৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১