ঢাকা ১১:১৮ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪০২, দুর্ঘটনার শীর্ষে মোটরসাইকেল মতিঝিলে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই বাজেট অধিবেশন ৯ জুলাই পর্যন্ত চলবে, চারদিন দুই বেলা বসবে সংসদ সন্তানহারা পরিবারকে ৮০ লাখ টাকা: প্রশাসনিক তৎপরতায় দায় স্বীকারে বাধ্য আদ-দ্বীন রামিসা হত্যা মামলার রায়, ন্যায়বিচার প্রতিষ্ঠায় রাষ্ট্রের দৃঢ় অবস্থান বজ্রপাত দেশের বিভিন্ন জেলায় ১১ জনের প্রাণহানি এটি বাংলাদেশের ও গণতন্ত্রের জয় সভাপতি নির্বাচিত হয়ে পররাষ্ট্রমন্ত্রী ব্যস্ত হওয়ার কিছু নেই, জাতিসংঘের সভাপতি পদে জয়ী হয়ে আশ্বস্ত করলেন পররাষ্ট্রমন্ত্রী হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের জেরে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে মামলা আদ-দ্বীনে  ৬ নবজাতকের মৃত্যু: হাসপাতালের অবহেলার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি

করোনা পরিস্থিতিতে সর্বোচ্চ  সচেতনতা অনুসরণ করুন

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৩৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ১০ জুলাই ২০২১ ২৭৯ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
ছবি সংগ্রহ

‘নারায়ণগঞ্জের রূপগঞ্জের কারখানায় মর্মান্তিক অগ্নি দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ ও স্বজন হারানো পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়েছেন ওবায়দুল কাদের’

করোনা পরিস্থিতি আরও ভয়ানক হওয়ার শঙ্কা প্রকাশ করেছেন শাষক দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তথা  সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। করোনা সংকটের ভয়াবহতা উপলব্ধি করে সবাইকে সচেতনতার সর্বোচ্চ  অনুসরণ করার আহ্বান জানান তিনি।

শনিবার বঙ্গবন্ধু আদর্শ ফোরামের দেড় যুগপূর্তি উপলক্ষে আলোচনায় অংশ নিয়ে  এই শঙ্কা প্রকাশ করে তিনি। মন্ত্রী তার সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি এ সভায় যুক্ত হন।

সেতুমন্ত্রী মনে করেন, বিশ্ব এখন করোনাবিরোধী লড়াইয়ে অবতীর্ণ। জগতের সমৃদ্ধ দেশগুলোও করোনার অভিঘাত মোকাবিলায় হিমশিম খাচ্ছে। সংক্রমণ ও মৃত্যু হার উচ্চমাত্রা পেয়েছে। চলমান ধারা অব্যাহত থাকলে পরিস্থিতি আরও ভয়ানক হবে বলে আশঙ্কা রয়েছে।

এমতাবস্থায় মানুষের জীবন ও জীবিকার সুরক্ষাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। অসহায় খেটে খাওয়া মানুষের সুরক্ষা এবং সংক্রমণ রোধ এখন আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। এ চ্যালেঞ্জিং কাজে সরকারের প্রচেষ্টা তখনই সফল হবে যদি সবাই সংকটের ভয়াবহতা উপলব্ধি করে এবং সচেতনতার সর্বোচ্চ মাত্রা অনুসরণ করে।

নারায়ণগঞ্জের রূপগঞ্জের কারখানায় মর্মান্তিক অগ্নি দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ ও স্বজন হারানো পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, এ ঘটনায় ইতিমধ্যে তদন্ত কমিটি

গঠন করা হয়েছে। তদন্ত রিপোর্ট অনুযায়ী যারা দায়ী হবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই এ বিষয়ে মনিটর করছেন বলেও জানান তিনি।

বঙ্গবন্ধু আদর্শ ফোরামের সভাপতি নাট্যজন আতাউর রহমানের সভাপতিত্বে সভায় ভার্চুয়ালি আরো বক্তব্য রাখেন এফবিসিসিআই এর পরিচালক শমী কায়সার, কবি অসীম সাহা, সংগঠনের সাধারণ সম্পাদক বাদল চৌধুরীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

করোনা পরিস্থিতিতে সর্বোচ্চ  সচেতনতা অনুসরণ করুন

আপডেট সময় : ০৭:৩৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ১০ জুলাই ২০২১