ঢাকা ১২:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রা ব্যয়ে  আমদানির বিদ্যুৎ গিলছে অবৈধ ব্যাটারি অটোরিকশা জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, ক্ষতিগ্রস্ত একাধিক যুদ্ধবিমান দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ঢাকা-নয়াদিল্লির নতুন প্রত্যাশা খুব দ্রুত বিশ্ববাজারে কমবে জ্বালানি তেলের দাম: ট্রাম্প ইসরায়েলে বহুমুখী হামলার প্রস্তুতি, মিত্রদের একজোট করছে ইরান এলএনজি সংরক্ষণ ও গ্যাসে রূপান্তরে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র নিউ মেক্সিকো’র নাম পরিবর্তন করে নিউ আমেরিকা রাখার প্রস্তাব ট্রাম্পের রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ ব্যাটারিচালিত অটো নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

করোনায় আরও ২৪১ জনের মৃত্যু

ভয়েস রিপোর্ট
  • আপডেট সময় : ০৭:৫৬:৫৬ অপরাহ্ন, রবিবার, ৮ অগাস্ট ২০২১ ২৯৪ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি সংগৃহিত

করোনা ভাইরাস সংক্রমণের ৫১৮তম দিনে আরও ২৪১ জন মারা গিয়েছেন। তাতে মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৬৫২ জন। একই সময়ে শনাক্ত হয়েছে ১০ হাজার ২৯৯ জন। এর আগে ৫ আগস্ট করোনা আক্রান্ত সর্বোচ্চ ২৬৪ জন মারা যায়। আর ২৮ জুলাই সর্বোচ্চ ১৬

হাজার ২৩০ জন শনাক্ত রেকর্ড রয়েছে। রবিবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শুধু ঢাকা বিভাগেই শতাধিক মৃত্যু হয়েছে। মোট শনাক্তর সংখ্যা হচ্ছে, ১৩ লাখ ৫৩ হাজার ৬৯৫ জন।

গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃত্যু সংখ্যা ২০০ ছাড়ায়। এ দিন মৃত্যু হয় ২০১ জনের। এরপর থেকে প্রায় প্রতিদিনই দুই শতাধিক মানুষের মৃত্যু হচ্ছে।

একদিনে নমুনা পরীক্ষার সংখ্যা আগের দিনের চেয়ে কিছুটা বাড়ায় শনাক্ত রোগীর সংখ্যাও বেড়েছে। ৪২ হাজার মানুষের নমুনা পরীক্ষায় ১০ হাজার ২৯৯ জনের সংক্রমণ ধরা পড়েছে। এক্ষেত্রে শনাক্ত হার ২৪ দশমিক ৫২ শতাংশ।

একদিনে করোনা থেকে সেরে উঠেছেন ১৬ হাজার ৬২৭ জন। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থতার সংখ্যা ১২ লাখ ৫ হাজার ৪৪৭ জন।

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১০৫ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর চট্টগ্রাম বিভাগে মারা গিয়েছেন ৫৯ জন, খুলনা বিভাগে ৩০ জন। বাকিরা অন্যান্য বিভাগের।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম নতুন করোনাভাইরাস সংক্রমণ দেখা দেয়। কয়েক মাসের মধ্যে ওই ভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে প্রথম করোনা সংক্রমণ শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

করোনায় আরও ২৪১ জনের মৃত্যু

আপডেট সময় : ০৭:৫৬:৫৬ অপরাহ্ন, রবিবার, ৮ অগাস্ট ২০২১