ঢাকা ০৫:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পোশাকশ্রমিকদের মজুরি মালিকদের প্রস্তাব ১৫ হাজার ৮০০, শ্রমিকদের দাবি ২২ হাজার টাকা ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন প্রত্যর্পণ ছাড়া সন্ত্রাসীর দেশে ফেরার সুযোগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডিআরইউ নির্বাচন আপ্যায়নে নতুনত্ব ও খাবারের মানোন্নয়ন, একই পদে আবারও প্রার্থী আমিনুল হক ভূইয়া ‘ব্যর্থ’ ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসনের জবাবদিহি চান মার্কিন সিনেটর নিউইয়র্ক টাইমস শেখ হাসিনার সমর্থকদের কর্মকাণ্ড ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ গঙ্গা চুক্তির মেয়াদ শেষ ডিসেম্বরে, ন্যায্য পানির নিশ্চয়তায় গ্যারান্টি ক্লজ চায় বাংলাদেশ শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

একের পর এক মৃত ডলফিন ভেসে আসছে কুয়াকাটা সৈকতে!

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৬:০১:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১ ৪৪৩ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি সংগ্রহ

একের পর এক মৃত ডলফিন ভেসে আসছে কুয়াকাটা সৈকতে। সর্বশেষ ১২ ফুট দৈর্ঘ্যরে ডলফিনটি মৃত অবস্থায় ভেসে আসার আগেও তিনটি ডলফিন মৃত অবস্থায় সৈকতে ভেসে আসে।

মৃত ডলফিনটি বটলনোস প্রজারিতর। বৃহস্পতিবার সৈকতের জিরো পয়েন্ট থেকে পূর্ব দিকে জাতীয় উদ্যানসংলগ্ন ঝাউবনের কাছাকাছি সৈকতে ভেসে আসা ১২ ফুট দৈর্ঘ্যের ডলফিনটি কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির উদ্যোগে মাটি চাপা দেওয়া হয়েছে।

জানা গিয়েছে, এর আগে গত ২০ এবং ২১ আগস্ট কুয়াকাটা হাম্পব্যাক এবং বটলনোস প্রজাতির তিনটি মৃত ডলফিন ভেসে এসেছিল সৈকতের বিভিন্ন পয়েন্টে। অমাবস্যা ও পূর্ণিমার জোয়ারের

সময় সাগর থেকে মৃত ডলফিন ভেসে আসার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ডলফিন রক্ষা কমিটি সংশ্লিষ্টরা।

স্থানীয় পরিবেশকর্মীরা নিশ্চিত করেছেন, চলতি মৌসুমে কুয়াকাটায় ১০-১২টি মৃত ডলফিন ভেসে এসেছে। যেগুলোর প্রত্যেকটির শরীরে আঘাতের চিহ্ন ও শরীরে জাল পেঁচানো ছিল। তাদের ধারণা গভীর সমুদ্রে জেলেদের ফেলা জালে আটকেই এই ডলফিনগুলো মারা গিয়েছে।

জেলেদের জালে আটকা পরে শ্বাস নিতে না পারায় ডলফিনগুলো মারা যাচ্ছে এমন ধারণা স্থানীয় জেলেদের। ডলফিন গভীর জলে থাকলেও ১৫-২০ মিনিট পরপর শ্বাস নেওয়ার জন্য সমুদ্রের

উপরিভাগে চলে আসে। তখনই জেলেদের জালে আটকা পড়ে। যেহেতু শরীরে আঘাতের চিহ্ন তাতে ধারণা করা হচ্ছে, এগুলোকে আঘাত করে মেরে ফেলা হতে পারে।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক বলেন, বড় সাইজের একটি মৃত ডলফিন ভেসে আসার খবর পেয়েছেন। বিষয়টি মৎস্য বিভাগসহ জেলা প্রশাসনকে অবহিত করেছেন তিনি।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ডলফিনের ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় যেসব মেডিক্যাল ইকুইপমেন্ট ও জনবল দরকার তা আমাদের নেই। এ বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। শিগগিরই এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

একের পর এক মৃত ডলফিন ভেসে আসছে কুয়াকাটা সৈকতে!

আপডেট সময় : ০৬:০১:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১